OnePlus 7 Pro ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি QHD+ রেসোলিউশানের A+ গ্রেড HDR10 ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90 Hz। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে পপ-আপ ক্যামেরা, ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা।
মঙ্গলবার নেবুলা ব্লু রঙে বিক্রি শুরু হল OnePlus 7 Pro
এই মাসের শুরুতে লঞ্চ হয়েছিল OnePlus 7 Pro। লঞ্চের কয়েক দিনের মধ্যেই শুরু হয়েছিল বিক্রি। এতদিন শুধুমাত্র মিরির গ্রে রঙে পাওয়া যাচ্ছিল এই ফোন। এবার নেবুলা ব্লু রঙে OnePlus 7 Pro বিক্রি শুরু হল। 8GB RAM+256GB স্টোরেজ আর 12GB RAM+256GB স্টোরেজে নেবুলা ব্লু রঙে পাওয়া যাবে OnePlus 7 Pro। মঙ্গলবার দুপুর 12 টা থেকে Amazon, OnePlus.in ও অন্যান্য অফলাইন স্টোরে পাওয়া যাবে এই স্মার্টফোন। জুন মাসে আলমন্ড রঙে বিক্রি শুরু হবে এই ফোন।
নতুন OnePlus 7 Pro ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি QHD+ রেসোলিউশানের A+ গ্রেড HDR10 ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90 Hz। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে পপ-আপ ক্যামেরা, ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা। পারফর্মেন্সের জন্য OnePlus 7 Pro ফোনে Snapdragon 855চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ ব্যবহার করেছে OnePlus। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য থাকছে Dolby Atmos ডুয়াল স্টেরিও স্পিকার।
তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে পাওয়া যাবে OnePlus 7 Pro। 6GB RAM+128GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম 48,999 টাকা। 8GB RAM+256GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 52,999 টাকা। টপ ভেরিয়েন্টে 12GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম 57,999 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
OnePlus 7 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। OnePlus 7 Pro ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জার ব্যবহার করে মাত্র 20 মিনিটে 45 শতাংশ চার্জ হবে OnePlus 7 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Gallery May Get Google Cloud Backup After OneDrive Sync Ends