নতুন রঙে বিক্রি শুরু হল OnePlus 7 Pro: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 মে 2019 10:32 IST
হাইলাইট
  • OnePlus 7 Pro ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা
  • ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট
  • মঙ্গলবার থেকে নেবুলা ব্লু ভেরিয়েন্টে পাওয়া যাবে OnePlus 7 Pro

মঙ্গলবার নেবুলা ব্লু রঙে বিক্রি শুরু হল OnePlus 7 Pro

এই মাসের শুরুতে লঞ্চ হয়েছিল OnePlus 7 Pro। লঞ্চের কয়েক দিনের মধ্যেই শুরু হয়েছিল বিক্রি। এতদিন শুধুমাত্র মিরির গ্রে রঙে পাওয়া যাচ্ছিল এই ফোন। এবার নেবুলা ব্লু রঙে OnePlus 7 Pro বিক্রি শুরু হল। 8GB RAM+256GB স্টোরেজ আর 12GB RAM+256GB স্টোরেজে নেবুলা ব্লু রঙে পাওয়া যাবে OnePlus 7 Pro। মঙ্গলবার দুপুর 12 টা থেকে Amazon, OnePlus.in ও অন্যান্য অফলাইন স্টোরে পাওয়া যাবে এই স্মার্টফোন। জুন মাসে আলমন্ড রঙে বিক্রি শুরু হবে এই ফোন।

নতুন OnePlus 7 Pro ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি QHD+ রেসোলিউশানের A+ গ্রেড HDR10 ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট  90 Hz। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে পপ-আপ ক্যামেরা, ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা। পারফর্মেন্সের জন্য OnePlus 7 Pro ফোনে Snapdragon 855চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ ব্যবহার করেছে OnePlus। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য থাকছে Dolby Atmos ডুয়াল স্টেরিও স্পিকার।

Advertisement

OnePlus 7 Pro এর দাম ও লঞ্চ অফার

তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে পাওয়া যাবে OnePlus 7 Pro।  6GB RAM+128GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম 48,999 টাকা। 8GB RAM+256GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 52,999 টাকা। টপ ভেরিয়েন্টে  12GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম 57,999 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

OnePlus 7 Pro  স্পেসিফিকেশন

OnePlus 7 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। OnePlus 7 Pro ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586  প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Advertisement

OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জার ব্যবহার করে মাত্র 20 মিনিটে 45 শতাংশ চার্জ হবে OnePlus 7 Pro।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build
  • Vivid and immersive display
  • Powerful stereo speakers
  • Snappy UI and app performance
  • Useful secondary cameras
  • Good battery life
  • Bad
  • Heavy
  • Inconsistent AF in macros
  • 4K videos have oversaturated colours
  • Mediocre low-light video performance
  • No wireless charging
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1440x3120 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  2. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  3. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  4. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  5. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  6. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  7. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  8. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  9. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  10. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.