সফটওয়্যার আপডেট পেল OnePlus 7 Pro, দেখে নিন সব নতুন ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 জুন 2019 10:30 IST
হাইলাইট
  • OnePlus 7 Pro ফোনের টাচ সেনসিটিভিটি ঠিক করা হয়েছে
  • যোগ হয়েছে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ
  • পপ-আপ সেলফি ক্যামেরা উঠে যাওয়ার সমস্যার সমাধান হয়েছে

OnePlus 7 Pro ফোনে যোগ হয়েছে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ

OxygenOS 9.5.8 এর হাত ধরে OnePlus 7 Pro ফোনে আরও একটি আপডেট পৌঁছাল। কোম্পানি জানিয়েছে ধাপে ধাপে আগামী কয়েক দিনের মধ্যে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে। সাম্প্রতিকতম আপডেটে OnePlus 7 Pro ফোনের টাচ সেনসিটিভিটি ঠিক করা হয়েছে। একই সাথে জনপ্রিয় এই ফোনে যোগ হয়েছে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। এছাড়াও ফোন কলে অডিও কোয়ালিটি উন্নতি হয়েছে। এর সাথেই ভবিষ্যয়ে OxygenOS আপডেটে কী ফিচার আসছে তা জানিয়েছে কোম্পানিটি।

ওভার দ্য এয়ার (OTA) পদ্ধতিতে সব OnePlus 7 Pro ফোনে আগামী কয়েক দিনের মধ্যে OxygenOS 9.5.8 আপডেট পৌঁছাবে। আগের থেকে ভালো টাচ এর সাথেই থার্ড পার্টি USB-C হেডফোন সাপোর্ট যোগ হয়েছে এই ফোনে।

এর সাথেই OxygenOS 9.5.8 এর হাত ধরে OnePlus 7 Pro ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে। এছাড়াও স্ক্রিন অফ থাকার সময় ইনকামিং ভিডিও কল এ পপ-আপ সেলফি ক্যামেরা উঠে যাওয়ার সমস্যার সমাধান হয়েছে।

OnePlus 7 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। OnePlus 7 Pro ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586  প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জার ব্যবহার করে মাত্র 20 মিনিটে 45 শতাংশ চার্জ হবে OnePlus 7 Pro।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build
  • Vivid and immersive display
  • Powerful stereo speakers
  • Snappy UI and app performance
  • Useful secondary cameras
  • Good battery life
  • Bad
  • Heavy
  • Inconsistent AF in macros
  • 4K videos have oversaturated colours
  • Mediocre low-light video performance
  • No wireless charging
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1440x3120 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  2. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
  3. WhatsApp খুলতে হবে না, চ্যাটেও ঢুকতে হবে না, তাও পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে জেনে নিন
  4. AI বিপ্লবের সূচনা করেও চাপে ChatGPT, 110 কোটি ইউজার থাকলেও বাড়ছে উদ্বেগ
  5. Oppo Reno 15A দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  6. OnePlus 15R: ওয়ানপ্লাসের নতুন চমক, 16GB র‍্যামের স্মার্টফোন আনল দেশে
  7. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  8. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  9. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
  10. Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.