লঞ্চের আগে ইন্টারনেটে ফাঁস হল OnePlus 7 Pro এর দাম

Amazon.in থেকে OnePlus 7 Pro ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে। প্রি-বুক করলে ছয় মাস বিনামূল্যে ফোনের ডিসপ্লে বদল করে দেবে OnePlus। 14 মে বিশ্বব্যাপী লঞ্চ হবে OnePlus 7 Pro। একই সাথে লঞ্চ হবে OnePlus 7।

লঞ্চের আগে ইন্টারনেটে ফাঁস হল OnePlus 7 Pro এর দাম

Photo Credit: OnLeaks/ PriceBaba

Amazon.in থেকে OnePlus 7 Pro ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে

হাইলাইট
  • 14 মার্চ লঞ্চ হবে নতুন OnePlus 7 Pro
  • 49,999 টাকা থেকে ভারতে এই ফোনের দাম শুরু হবে
  • OnePlus 7 Pro তে থাকবে 90Hz ডিসপ্লে আর পপ-আপ সেলফি ক্যামেরা
বিজ্ঞাপন

14 মার্চ লঞ্চ হবে নতুন OnePlus 7 Pro। লঞ্চের আগে ভারতে এই ফোনের দাম ফাঁস হল ইন্টারনেটে। 49,999 টাকা থেকে ভারতে এই ফোনের দাম শুরু হবে। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। ইতিমধ্যেই Amazon.in থেকে OnePlus 7 Pro ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে। প্রি-বুক করলে ছয় মাস বিনামূল্যে ফোনের ডিসপ্লে বদল করে দেবে OnePlus। 14 মে বিশ্বব্যাপী লঞ্চ হবে OnePlus 7 Pro। একই সাথে লঞ্চ হবে OnePlus 7। দুটি ফোনের ভিতরে থাকবে Snapdragon 855 চিপসেট। OnePlus 7 Pro তে থাকবে 90Hz ডিসপ্লে আর পপ-আপ সেলফি ক্যামেরা।

OnePlus 7 Pro এর সম্ভাব্য দাম

6GB RAM+128GB স্টোরেজে OnePlus 7 Pro কিনতে 49,999 টাকা খরচ হবে। 8GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 Pro কিনতে 52,999 টাকা খরচ হবে। টপ ভেরিয়েন্টে 12GB RAM আর 256GB  স্টোরেজে OnePlus 7 Pro এর সম্ভাব্য দাম 57,999 টাকা।

oneplus 7 pro price india twitter ishan agarwal OnePlus 7 Pro

OnePlus 7 Pro এর দাম শুরু হচ্ছে 49,999 টাকা থেকে
ছবি: ট্যুইটার/ ইশান অগ্রবাল

OnePlus 7 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন

OnePlus 7 Pro ফোনে থাকবে 5G সাপোর্ট। এই ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। নীল, ধুসর ও বাদামী রঙে পাওয়া যাবে OnePlus 7 Pro।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build
  • Vivid and immersive display
  • Powerful stereo speakers
  • Snappy UI and app performance
  • Useful secondary cameras
  • Good battery life
  • Bad
  • Heavy
  • Inconsistent AF in macros
  • 4K videos have oversaturated colours
  • Mediocre low-light video performance
  • No wireless charging
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1440x3120 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  2. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  3. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  4. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  5. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  6. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  7. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  8. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  9. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  10. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »