প্রকাশ হল OnePlus Ace 6 Ultra এর ফার্স্ট লুক, বিরাট ব্যাটারি ও শক্তিশালী ফিচার্সের সাথে লঞ্চ হচ্ছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 এপ্রিল 2026 12:05 IST
হাইলাইট
  • OnePlus Ace 6 Ultra-এর ব্যাক প্যানেলের মাঝখানে রিফ্লেক্টিভ Ace লোগো আছে
  • ফোনে হিট ইনসুলেটিং মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে
  • এটি 8,500mAh ব্যাটারি ও Dimensity 9500 চিপসেট সহ লঞ্চ হতে পারে

OnePlus Ace 6 Ultra will offer a 165Hz refresh rate display

Photo Credit: OnePlus

OnePlus Ace 6 Ultra-এর ফার্স্ট লুক প্রকাশ হল। চীনে ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট তাদের আসন্ন হাই-পারফরম্যান্স স্মার্টফোনের ছবি প্রকাশ্যে এনেছেন, যা প্রথম দর্শনেই নজর কাড়বে। ফোনের লুকসকে "Ace Awakening" ডিজাইন হিসেবে বর্ণনা করেছে কোম্পানি। নকশা আকর্ষণীয় করে তুলতে ব্যাক প্যানেলের লেআউট, ফ্রেমের মেটেরিয়াল, ও কর্নারের ট্রানজিশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। OnePlus Ace 6 Ultra বিরাট 8,500mAh ব্যাটারি ও স্মুথ 165Hz ডিসপ্লের সাথে এপ্রিলে লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে। এটি OnePlus Ace 6 সিরিজের তৃতীয় মডেল হবে। গত বছর Ace 6 এবং Ace 6 Ultra বাজারে এসেছে।

OnePlus Ace 6 Ultra মডেলের ডিজাইনে চারটি প্রধান এলিমেন্ট যুক্ত করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেল 3D স্টেরিওস্কোপিক লিথোগ্রাফি পদ্ধতিতে নির্মিত, যার মাধ্যমে পিছনে আলো চলাচলের মতো ডায়নামিক এফেক্ট তৈরি হয়। ক্যামেরার অংশে মেটাল কিউব ডেকো রয়েছে। কোম্পানি হিট ইনসুলেটিং মেটাল ফ্রেম ব্যবহার করেছে, যা হাই-পারফরম্যান্স টাস্কের সময় হাতে তাপ পৌঁছনোকে প্রতিহত করে।

Advertisement

এছাড়াও, এক্সট্রা লার্জ আর অ্যাঙ্গেল (গোল কর্নার) হাতের ক্লান্তি কমিয়ে আরও আরামদায়ক গ্রিপ নিশ্চিত করে। এই ফোনে Ace 6 সিরিজের অন্য দুই মডেলের মতো ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। ব্যাক প্যানেলের মাঝখানে রিফ্লেক্টিভ Ace লোগো রয়েছে। সংস্থার আধিকারিক জানিয়েছেন, OnePlus 6 Ultra একা লঞ্চ হবে না। এই ফোনের সঙ্গে একটি রহস্যময় 'নতুন ফর্ম ফ্যাক্টর প্রোডাক্ট" উন্মোচন করা হবে, যার সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

OnePlus Ace 6 Ultra স্পেসিফিকেশন

কোম্পানি অফিসিয়ালি স্পেসিফিকেশন প্রকাশ করার আগেই ওয়ানপ্লাস এস 6 আল্ট্রা মডেলের একাধিক তথ্য ফাঁস হয়েছে। ফোনটি 6.78 ইঞ্চির ওলেড এলটিপিএস ডিসপ্লের সাথে আসছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে 165 বার ছবি আপডেট হবে। বর্তমানে স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে ওয়ানপ্লাসের সবচেয়ে বেশি 165 হার্টজ ডিসপ্লে যুক্ত মডেল আছে।

এটি MediaTek Dimensity 9500 চিপসেটে চলবে বলে আশা করা হচ্ছে। 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ফ্ল্যাগশিপ প্রসেসরটি ইতিমধ্যেই Oppo Find X9 সিরিজ এবং Vivo X300 লাইনআপে ব্যবহৃত হয়েছে। এই হ্যান্ডসেটের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে।

Advertisement

ওয়ানপ্লাসের নতুন ফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। ডিভাইসে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ব্যাটারির ক্যাপাসিটি 8,500mAh হতে পারে। এতে Android 16 প্রি-ইনস্টলড থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.