2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 স্মার্টফোনের সেল শুরু, রয়েছে 8000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 মে 2026 14:23 IST
হাইলাইট
  • OnePlus Nord CE 6 প্রথম সেলে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে মিলছে
  • ফোনটি 8,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিংয়ের সাথে এসেছে
  • এটি IP66 + IP68 + IP69 + IP69K স্তরের জল ও ধুলোরোধী রেটিং অফার করে

OnePlus Nord CE 6 is powered by the Snapdragon 7s Gen 4 chipset

Photo Credit: OnePlus

OnePlus Nord CE 6 গতকাল ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ এই মিড-রেঞ্জ ফোনের বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে ওয়ানপ্লাস। পারফরম্যান্স এবং ফিচার্সের নিরিখে এই নতুন ফোনে একঝাঁক চমক রয়েছে। Nord CE 6 উন্নত ক্যামেরা সেটআপ, পাওয়ারফুল প্রসেসর, বিশাল ব্যাটারি, ও একাধিক AI টুলসের সাথে এসেছে। এটি 144Hz ডিসপ্লে, 5,000 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 80W SUPERVOOC ফাস্ট চার্জিং, 4K ভিডিও রেকর্ডিং, ডুয়াল চিপ সিস্টেম, ও চারটি কমপ্লিট IP রেটিং সহ প্রচুর ফিচার্সে সজ্জিত।

OnePlus Nord CE 6 দাম ও সেল অফার

OnePlus Nord CE 6-এর দাম ভারতে 29,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন কিনতে 32,999 টাকা খরচ হবে। তবে কোম্পানি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও EMI লেনদেনে 2,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে৷ এটি ফ্রেশ ব্লু, লুনার পার্ল, ও পিচ ব্ল্যাক রঙে উপলব্ধ। ফোনটি Amazon, OnePlus India অনলাইন স্টোর, ও অফলাইনে বিক্রি হচ্ছে।

OnePlus Nord CE 6 স্পেসিফিকেশন ও ফিচার্স

OnePlus Nord CE 6 একটি 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, ও ক্রিস্টাল গার্ড গ্লাস প্রোটেকশন অফার করে। ফোনটি IP66 + IP68 + IP69 + IP69K সার্টিফায়েড। এতে Android 16 ভিত্তিক OxygenOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে।

ওয়ানপ্লাস নর্ড সিই 6 মডেলের পিছনে টু-অ্যাক্সিস OIS এবং f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা 4K রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

OnePlus Nord CE 6 ডুয়াল চিপ সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে। এটি Snapdragon 7s Gen 4 প্রসেসরের সাথে একটি টাচ রিফলেক্স চিপ পেয়েছে। এতে 8,000mAh ব্যাটারি আছে, যা 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফুল চার্জে 10 ঘন্টা BGMI খেলা যাবে। আবার একবার চার্জ করলে নাকি ইউটিউবে 30 ঘন্টা ভিডিও দেখা সম্ভব হবে।

ওয়ানপ্লাসের নতুন ফোনে গুগলের সার্কেল টু সার্চ, জেমিনাই লাইভ, AI পোট্রেট গ্লো, AI পারফেক্ট শট, AI ইরেজার, AI রিফ্লেকশন ইরেজার, AI আনব্লার, AI রিফ্রেম, এবং AI ডিটেল বুস্টের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স রয়েছে। ফোনটির VC কুলিং সিস্টেম 33,147 বর্গমিমি এরিয়া কভার করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good-looking phone all around
  • Display is one of the best in the segment
  • Dependable everyday performance, clean software experience
  • Excellent battery life and fast charging
  • Bad
  • No ultra-wide camera
  • Gaming performance could be better
 
KEY SPECS
Display 6.78-inch
Processor Snapdragon 7s Gen 4
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1,272x2,772 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  2. OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
  3. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  4. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  5. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  6. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  7. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  8. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  9. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  10. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.