OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 5 জুন 2026 14:19 IST
হাইলাইট
  • OnePlus Turbo 6X সিরিজে 12GB র‍্যাম ও 256GB পর্যন্ত স্টোরেজ মিলবে
  • OnePlus Turbo 6X মডেলে 8,000mAh ব্যাটারি থাকবে
  • OnePlus Turbo 6X চলবে Dimensity 7360 Super প্রসেসরে

OnePlus Turbo 6X Pro will feature an 8,000mAh battery

Photo Credit: OnePlus

OnePlus Turbo 6X ও Turbo 6X Pro স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে এল। একইসঙ্গে, ওয়ানপ্লাসের দুই ফোনের কালার অপশন, মেজর স্পেসিফিকেশন, র‍্যাম, এবং স্টোরেজ অপশন প্রকাশিত হয়েছে। ফোনগুলি চীনে জুন 18 বা তার আগে কোনও তারিখে লঞ্চ হওয়ার কথা জানিয়েছেন কোম্পানির এক শীর্ষ আধিকারিক। OnePlus Turbo 6X সিরিজের হাত ধরে এবার বাজেট ফোনে 8,000mAh ব্যাটারির প্রবেশ ঘটছে। খবর সত্যি হলে, 1,500 RMB বা ভারতীয় মুদ্রায় 21,000 টাকার ফোনে প্রথমবার এত পাওয়ারফুল ব্যাটারি দেখা যাবে। ফোনগুলি MediaTek Dimensity প্রসেসর দ্বারা চালিত হবে।

OnePlus Turbo 6X সিরিজের স্পেসিফিকেশন, কালার, স্টোরেজ

অফিসিয়াল লিস্টিং অনুসারে, OnePlus Turbo 6X ও Turbo 6X Pro চীনে তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। ফোনগুলো 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে। স্ট্যান্ডার্ড মডেল সাদা, কালো, এবং সবুজ রঙের বিকল্পে পাওয়া যাবে।

অন্য দিকে, OnePlus Turbo 6X Pro কমলা ও কালো রঙে লঞ্চ হবে। পারফরম্যান্সের কথা বললে, প্রো ভার্সনে Dimensity 7400 Super প্রসেসর থাকার কথা নিশ্চিত করেছে সংস্থা। ফোনের সামনে 1.5K রেজোলিউশনের আই-কেয়ার AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এতে চারটি IP রেটিং থাকবে: IP66 + IP68 + IP69 + IP69K। অর্থাৎ জল ও ধুলো কোনও ক্ষতি করতে পারবে না।

স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস টার্বো 6এক্স একটি 6.72 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে আসছে। এতে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি থাকবে৷ এই সার্টিফিকেশনের অর্থ হল, ফোনটি চরম তাপমাত্রা, আর্দ্রতা, আকস্মিক পতন, ও আঘাত সহ্য করতে সক্ষম। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 7,000mAh ব্যাটারি।

OnePlus Turbo 6X রান করবে Dimensity 7360 Super প্রসেসরে। ফোনটিতে 144 হার্টজ রিফ্রেশ রেট, 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও, ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে।

Advertisement

ওয়ানপ্লাসের আসন্ন ফোনে IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং পাওয়া যাবে। এটি 8.55 মিমি পুরু ও ওজন 208 গ্রাম হবে। ফোনটি সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ক্যামেরা অফার করবে। রিপোর্ট বলছে, ওয়ানপ্লাস টার্বো 6এক্স প্রো মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.