এটাই Oppo A12e! লঞ্চের আগে দেখে নিন সব ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 এপ্রিল 2020 17:27 IST
হাইলাইট
  • Oppo A12e তে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে
  • 4,230mAh ব্যাটারি থাকবে
  • থাকছে অক্টা-কোর প্রসেসর

বেগুনি ও লাল রঙে পাওয়া যাবে Oppo A12e

শীঘ্রই বাজারে আসবে Oppo A12e। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইটে এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই ওয়েবসাইট থেকে এই এই তথ্য সরিয়ে নিয়েছে চিনের কোম্পানিটি। সম্প্রতি বাজারে এসেছিল Oppo A3s। সেই ফোনের সঙ্গে নতুন Oppo A12e-র অনেক মিল রয়েছে।

Oppo A12e সম্ভাব্য স্পেসিফিকেশন

কোম্পানির ভিয়েতনাম ওয়েবসাইটে এই ফোনের তথ্য প্রকাশ্যে এলেও পরে তা সরিয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে Oppo A12e-তে 6.2 ইঞ্চি ডিসপ্লে থাকবে। বেগুনি ও লাল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর প্রসেসর আর 4,230 mAh ব্যাটারি। এক চার্জে টানা 18 ঘণ্টা এই ফোন ব্যবহার করা যাবে।

Advertisement

ডুয়াল ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Redmi 8A Pro

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এই ফোনে থাকছে 3.5 মিমি অডিও জ্যাক ও USB Type-C পোর্ট। যদিও এই ফোনের RAM ও স্টোরেজ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। গত বছর প্রায় 10,000 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A3s। একই দামে ভিয়েতনামে এই ফোন লঞ্চ করতে পারে Oppo।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  2. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  3. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  4. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  5. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  6. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  7. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  8. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  9. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  10. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.