‘সুপার ফুল স্ক্রিন’ ডিসপ্লে সহ লঞ্চ হবে Oppo A3s

ভারতে Oppo A3s এর 2GB RAM/ 16GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,990 টাকা। রেড ও ডার্ক পার্পল রঙে Oppo A3s পাওয়া যাবে।

‘সুপার ফুল স্ক্রিন’ ডিসপ্লে সহ লঞ্চ হবে Oppo A3s
হাইলাইট
  • ভারতে Oppo A3s এর 2GB RAM/ 16GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,990 টাকা
  • Oppo A3s এর ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে
  • এই ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 450 চিপসেট
বিজ্ঞাপন

শিঘ্রই ভারতে লঞ্চ হবে Oppo A3s। 2GB RAM/ 16GB স্টোরেজ আর 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে এই ফোন লঞ্চ হবে। Oppo A3s এর দাম 10,990 টাকা। এই ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট ও ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। চিনে লঞ্চের এক মাস পরে ভারতে লঞ্চের খরব পাওয়া গেল। এই ফোনে iPhone X এর মতো ডিস্প্লের উপরে কালো নচ দেখা যাবে।

Oppo A3s এর দাম

ভারতে Oppo A3s এর 2GB RAM/ 16GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে চলেছে 10,990 টাকা। রেড ও ডার্ক পার্পল রঙে Oppo A3s পাওয়া যাবে।

Oppo A3s স্পেসিফিকেশান

ডুয়াল সিম Oppo A3s এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A3s এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ‘সুপার ফুল স্ক্রিন’ ডিসপ্লে। Oppo A3s এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 2GB অথবা 3GB RAM। Oppo A3s এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। এর সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A3s তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।

16GB ও 32GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A3s পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A3s এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A3s এর  ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
  2. Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
  3. SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য
  4. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  5. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  6. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  7. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
  8. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  9. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  10. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »