Oppo A5 এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের বিশাল 4320 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি দিয়ে Oppo A5 এ একবার চার্জ দিয়ে 14 ঘন্টা ভিডিও প্লে ব্যাক ও 11 ঘন্টা গেম খেলা যাবে।
অনেকদিন ধরেই লঞ্চের খবর ছড়িয়েছিল ইন্টারনেটে। অবশেষে চিনে লঞ্চ হল Oppo A5। এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে সেলফি ক্যামেরা ও ডিসপ্লের উপরে একটি কালো নচ। একাধিক কালার অপশানে এই ফোন লঞ্চ হয়েছে। Oppo A5 এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের বিশাল 4320 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি দিয়ে Oppo A5 এ একবার চার্জ দিয়ে 14 ঘন্টা ভিডিও প্লে ব্যাক ও 11 ঘন্টা গেম খেলা যাবে।
চিনে Oppo A5 এর দাম 1,500 ইউয়ান (প্রায় 15,500 টাকা)। আপাতত এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 13 জুলাই থেকে Oppo A5 বিক্রি শুরু হবে। মিরর ব্লু ও মিরর পিঙ্ক কালার ভেরিয়েন্টে Oppo A5 পাওয়া যাবে।
ডুয়াল সিম Oppo A5 এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A5 এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Oppo A5 এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM। Oppo A5 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। এর সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A5 তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।
64GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A5 পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A5 এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A5 এর ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999