10,000mAh ব্যাটারিযুক্ত প্রথম Oppo স্মার্টফোন আগস্ট 4 লঞ্চ হচ্ছে, 12GB পর্যন্ত র‍্যাম থাকবে

Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে আগস্ট 4 চীনে লঞ্চ হচ্ছে।

10,000mAh ব্যাটারিযুক্ত প্রথম Oppo স্মার্টফোন আগস্ট 4 লঞ্চ হচ্ছে, 12GB পর্যন্ত র‍্যাম থাকবে

Photo Credit: Oppo

Oppo A7 Pro Max is confirmed to feature a 10,000mAh battery

হাইলাইট
  • Oppo A7 Pro Max ব্র্যান্ডের ইতিহাসে প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত ফোন
  • স্মার্টফোনটি তিনটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে
  • Oppo A7 Pro Max সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে
বিজ্ঞাপন

Oppo A7 Pro Max আগস্টের প্রথম সপ্তাহে চীনে লঞ্চ হচ্ছে। আজ এই স্মার্টফোনের লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে কোম্পানি। সংস্থা আরও জানিয়েছে যে, এটি 10,000mAh ব্যাটারির সঙ্গে বাজারে আসবে। বর্তমানে কোম্পানির যত স্মার্টফোন মার্কেটে বিক্রি হয়, সেগুলোর মধ্যে Oppo A7 Pro Max সবচেয়ে বড় ব্যাটারি পেতে চলেছে। সংস্থার তরফে আসন্ন মডেলের তিনটি কালার অপশনের ছবি প্রকাশ করা হয়েছে। আবার এটি তিনটি র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে আসবে বলে নিশ্চিত করেছে তারা। জল্পনা শোনা যাচ্ছে, ফোনটি এক নতুন Qualcomm Snapdragon প্রসেসর ব্যবহার করতে পারে।

Oppo A7 Pro Max আগস্ট 4 চীনে লঞ্চ হচ্ছে

Oppo A7 Pro Max আগস্ট 4 চীনে স্থানীয় সময় দুপুর 2:30টার সময় আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। ফোনটির জন্য তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট কনফার্ম করা হয়েছে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে।

ওপ্পো এ7 প্রো ম্যাক্স তিনটি রঙের বিকল্পের মধ্যে বেছে নেওয়া যাবে। এটি ব্রাইট (অরেঞ্জ), ডার্ক মাউন্টেনস (ব্ল্যাক), এবং রাইডিং দ্য ওয়েভস (ব্লু) কালার অপশনে পাওয়া যাবে। মনে রাখবেন, রঙের পোশাকি নামগুলি চাইনিজ থেকে ইংলিশে অনুবাদ করা রয়েছে। ফোনটি এখন চীনে সংস্থার অনলাইন স্টোর থেকে প্রি-বুকিং করা যাচ্ছে।

ডিজাইনের কথা বললে, এই ফোনের পিছনে ফ্ল্যাট প্যানেল দেওয়া হয়েছে। এর উপরের অংশে একটি আয়তকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। ব্যাক প্যানেলে 3D এমবসড টেক্সচার থাকতে পারে, যা ফোনের ডিজাইন আরও আকর্ষণীয় করে তুলবে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও এলইডি ফ্ল্যাশ আছে।

Oppo A7 Pro Max সামান্য উঁচু আয়তাকার ক্যামেরা মডিউল পেয়েছে। ক্যামেরা সেন্সরগুলি বাম দিকে রাখা হয়েছে এবং ডান দিকে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট বর্তমান। ফোনের ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল কী রেখেছে কোম্পানি। হ্যান্ডসেটের সামনেও ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, যার উপরের দিকে মাঝখানে একটি হোল পাঞ্চ কাটআউট থাকছে।

কোম্পানি এখনও বিস্তারিত স্পেসিফিকেশন প্রকাশ না করলেও, বিভিন্ন রিপোর্ট একাধিক তথ্য ফাঁস করেছে। শোনা যাচ্ছে, এটি 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে অফার করবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Geekbench লিস্টিং অনুসারে, ফোনটি অক্টা-কোর Snapdragon 4 Gen 5 প্রসেসরে চলতে পারে। এতে সফটওয়্যারের দিক থেকে ColorOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারিযুক্ত প্রথম Oppo স্মার্টফোন আগস্ট 4 লঞ্চ হচ্ছে, 12GB পর্যন্ত র‍্যাম থাকবে
  2. Flipkart Pay Later: টাকা না থাকলেও কেনা যাবে পছন্দের জিনিস, দারুণ সুবিধা আনল ফ্লিপকার্ট
  3. 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Vivo 5G স্মার্টফোন
  4. Vivo S2 কিনতে কত খরচ হবে? ছয় বছর পর ভারতে লঞ্চের আগেই সম্পূর্ণ দাম ফাঁস
  5. বর্ষাকালে ফোন-ল্যাপটপ নষ্ট হওয়ার ভয়? সঙ্গে রাখুন এই 5 অ্যাক্সেসরি, দাম 10 টাকা থেকে শুরু
  6. 18,000 টাকার কমে নতুন iQOO 5G ফোনের সেল শুরু, 6,500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা পাবেন
  7. দাম বাড়ার আগেই কিনে ফেলুন iPhone, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট, অফার সীমিত সময়ের
  8. বর্ষায় AC চালানোর সময় এই 5 ভুল বাড়ায় বিদ্যুতের বিল, ঘর ঠান্ডার বদলে কমে কুলিং
  9. Google Pay অ্যাপে যুক্ত হল AI চ্যাটবট ফিচার, কোথায় কত খরচ হয়েছে জানতে আর লেনদেন ঘাটতে হবে না
  10. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে, ফাঁস একাধিক তথ্য
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »