Oppo A7 এ থাকছে ওয়াটারনচ ডিসপ্লে আর 4,230 mAh ব্যাটারি

22 নভেম্বর চিনে বিক্রি শুরু হবে Oppo A7। Oppo A7 ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Oppo A7 এ থাকছে ওয়াটারনচ ডিসপ্লে আর 4,230 mAh ব্যাটারি

Oppo A7 এ রয়েছে 4,230 mAh ব্যাটারি আর ডুয়াল রিয়ার ক্যামেরা

হাইলাইট
  • চিনে Oppo A7 এর দাম 1,599 ইউয়ান
  • সেলফি তোলার জন্য থাকছে একটি 16MP ক্যামেরা
  • Oppo A7 ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ
বিজ্ঞাপন

ঢাক ঢোল না পিটিয়ে বাজারে এল নতুন Oppo স্মার্টফোন। নতুন Oppo A7 এ রয়েছে 4,230 mAh ব্যাটারি আর ডুয়াল রিয়ার ক্যামেরা। নেপাল ও চিনে কোম্পানির ওয়েবসাইটে নতুন এই স্মার্টফোন দেখা গিয়েছে। 22 নভেম্বর চিনে বিক্রি শুরু হবে Oppo A7। Oppo A7 ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

চিনে Oppo A7 এর দাম 1,599 ইউয়ান (প্রায় 16,500 টাকা)। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। নেপালে Oppo A7 কিনতে খরচ হবে 35,790 নেপালী রুপি (প্রায় 22,200 টাকা)।

Oppo A7 স্পেসিফিকেশান

Oppo A7 ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo A7 এ রয়েছে 6.2 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Oppo A7 এ থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 16MP ক্যামেরা।

Oppo A7 ফোনের ভিতরে একটি 4,230 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Oppo A7 এ থাকবে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS আর GLONASS।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good battery life
  • Looks stylish
  • Dedicated microSD slot
  • Bad
  • Weak processor
  • Display is only HD+
  • Cameras struggle in low light
  • Annoying spam from some apps
Display 6.20-inch
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4230mAh
OS Android 8.1
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »