48 মেগাপিক্সেল ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Oppo A9x

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 মে 2019 16:23 IST
হাইলাইট
  • Oppo A9x এর দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান থেকে
  • এই ফোনের প্রধান আকর্ষণ 48 মেগাপিক্সেল ক্যামেরা
  • Oppo A9x ফোনের ভিতরে থাকছে 4,020 mAh ব্যাটারি

21 মে বিক্রি শুরু হবে Oppo A9x

লঞ্চ হল Oppo A9x। Oppo A9 ফোনের স্পেসিফিকেশনে সামান্য পরিবর্তন এনে চিনে লঞ্চ হয়েছে Oppo A9x। Oppo A9x ফোনের প্রধান আকর্ষণ 48 মেগাপিক্সেল ক্যামেরা। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। Oppo A9x ফোনের ভিতরে থাকছে 4,020 mAh  ব্যাটারি। VOOC 3.0 ফাস্ট চার্জের মাধ্যমে দ্রুত এই ফোনের ব্যাটারি চার্জ করে নেওয়া যাবে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট আর 6GB RAM।

Oppo A9x এর দাম

চিনে Oppo A9x এর দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,200 টাকা) থেকে। সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই চিনে Oppo A9x প্রি-অর্ডার শুরু হয়েছে। 21 মে শুরু হবে বিক্রি।

Oppo A9x স্পেসিফিকেশন

Oppo A9x ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P70  চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB  স্টোরেজ।

Oppo A9x ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Oppo A9x ফোনের সামনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

Oppo A9x ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে কোম্পানির ColorOS 6.0 স্কিন। ফোনের ভিতরে থাকছে 4,020 mAh  ব্যাটারি। VOOC 3.0 ফাস্ট চার্জের মাধ্যমে দ্রুত এই ফোনের ব্যাটারি চার্জ করে নেওয়া যাবে।

 
KEY SPECS
Display 6.53-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4020mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.