Oppo F9 Pro বনাম Vivo V11: দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 সেপ্টেম্বর 2018 12:19 IST
হাইলাইট
  • সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Oppo F9 Pro আর Vivo V11
  • দুটি ফোনেই রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আর MediaTek Helio P60 চিপসেট
  • এছাড়াও দুটি ফোনেই রয়েছে 6GB RAM

Oppo F9 Pro আর Vivo V11 ফোন দুটি Oppo আর Vivo -র লেটেস্ট স্মার্টফোন

 

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Oppo F9 Pro আর Vivo V11। Oppo F9 Pro এ রয়েছে VOOC ফাস্ট চার্জিং, 25MP ফেলফি ক্যামেরা, 6GB RAM আর ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। Vivo V11 এ রয়েছে একই রকম ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা আর 18 W কাস্ট চার্জিং। কিন্তু এর মধ্যে কোনট কিনবেন আপনি? এক নজরে দেখে নেওয়া যাক।

Oppo F9 Pro ও Vivo V11 এর দাম

Oppo F9 Pro কিনতে খরচ হবে 23,990 টাকা। এই ফোনে 6GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Oppo F9 Pro। Flipkart, Amazon আর Paytm Mall অ্যাপ থেকে Oppo F9 Pro কেনা যাবে। ভারতে  Vivo V11 এর দাম 22,990 টাকা। 27 সেপ্টেম্বর, কোম্পানির অনলাইন স্টোর, Flipkart ও সারা দেশের অফলাইন রিটেল স্টোরে বিক্রি শুরু হয়েছে Vivo V11। দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।

আরও পড়ুন: Realme 2 Pro, Mi A2 আর Vivo V9 Pro এর মধ্যে সেরা কোনটি?

Oppo F9 Pro ও Vivo V11 এর স্পেসিফিকেসান

ডুয়াল সিম Oppo F9 Pro তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন চলবে। Oppo F9 Pro তে রয়েছে একটি 6.3 ইঞ্চি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে একটি জলের ফোঁটার মতো ছোট নচ দেখা যাবে। ডুয়াল সিম Vivo V11 এ চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। V11 এ থাকবে একটি 6.3 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। 19:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লের ফলেই ফোনের স্ক্রিন টু বডি রেশিও বেড়ে হয়েছে 91 শতাংশ।

দুটি ফোনেই রয়েছে MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 6GB RAM আর 64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে দুটি ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া সম্ভব।

ছবি তোলার জন্য Oppo F9 Pro  ফোন দুটিতে থাকবে একটি 16MP ও 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য থাকবে একটি 25MP ক্যামেরা। ছবি তোলার জন্য Vivo V11 এ থাকবে একটি 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 25MP ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। সামনের ক্যামেরা দিয়ে ফোনের ফেস আনলক কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Oppo F9 Pro ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। F9 এ একটি 3500 mAh ব্যাটারি ব্যবহার করেছে Oppo। VOOC ফ্ল্যাশ চার্জের মাধ্যমে জলদি এই ফোন চার্জ করে নেওয়া যাবে। Vivo V11 এর ভিতরে থাকবে একটি 3,315 mAh ব্যাটারি। তবে এই ফোনে USB Type C এর পরিবর্তে microUSB পোর্ট ব্যবহার করেছে Vivo। কানেক্টিভিটির জন্য V11 এ থাকবে Wi-Fi 802.11 আর Bluetooth 5.0।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 17e: অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোনের লঞ্চের তারিখ ফাঁস, বাজারে আসছে ফেব্রুয়ারিতে
  2. Samsung Galaxy A07 5G ভারতে কম দামে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, 6 বছর Android আপডেট পাবে
  3. 10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়
  4. Vivo V70 ও V70 Elite ভারতে ফেব্রুয়ারি 19 লঞ্চ হচ্ছে, 50MP সেলফি ক্যামেরা সহ 6500mAh ব্যাটারি থাকবে
  5. Google Pixel 10a ফেব্রুয়ারিতে বাজারে আসছে, অবশেষে লঞ্চের তারিখ ঘোষণা
  6. চাইনিজ ব্র্যান্ডদের টেক্কা দিতে Sony লঞ্চ করবে দুই নতুন Xperia স্মার্টফোন, দেখা গেল IMEI ডেটাবেসে
  7. iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স
  8. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  9. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  10. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.