লঞ্চ হল Vivo V11: দাম ও স্পেসিফিকেশান

ভারতে  Vivo V11 এর দাম 22,990 টাকা। 27 সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে কোম্পানির অনলাইন স্টোর, Flipkart ও সারা দেশের অফলাইন রিটেল স্টোরে বিক্রি শুরু হবে  Vivo V11।

লঞ্চ হল Vivo V11: দাম ও স্পেসিফিকেশান

Vivo V11 এর দাম 22,990 টাকা।

হাইলাইট
  • Vivo V11 ফোনের ডিসপ্লের উপরেও রয়েছে ওয়াটার ড্রপ নচ
  • Vivo V11 এর দাম 22,990 টাকা
  • 27 সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু বিক্রি
বিজ্ঞাপন

এই মাসের শুরুতেই ভারতে লঞ্চ হয়েছিল  Vivo V11 Pro। এবার ভারতে এলো এই ফোনের ছোট ভাই  Vivo V11।  Vivo V11 Pro এর মতোই  Vivo V11 ফোনের ডিসপ্লের উপরেও রয়েছে ওয়াটার ড্রপ নচ। এর সাথেই  Vivo V11 এ রয়েছে ভার্টিকাল ডুয়াল ক্যামেরা, 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে, MediaTek Helio P60 প্রসেসার আর 3,315mAh ব্যাটারি। বাজারে Samsung Galaxy A7 (2018), Moto G6 Plus, Poco F1 আর Oppo F9 Pro ফোনগুলির সামনে প্রতিযোগিতার সম্মুখীন হবে  Vivo V11।

Vivo V11 এর দাম

ভারতে  Vivo V11 এর দাম 22,990 টাকা। 27 সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে কোম্পানির অনলাইন স্টোর, Flipkart ও সারা দেশের অফলাইন রিটেল স্টোরে বিক্রি শুরু হবে  Vivo V11। দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোগ্রামের অধীনে ভারতে তৈরী হয়েছে Vivo V11।

Vivo V11 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo V11 এ চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। V11 এ থাকবে একটি 6.3 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। 19:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লের ফলেই ফোনের স্ক্রিন টু বডি রেশিও বেড়ে হয়েছে 91 শতাংশ। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P60 চিপসেট, 6GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo V11 এ থাকবে একটি 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 25MP ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। সামনের ক্যামেরা দিয়ে ফোনের ফেস আনলক কাজ করবে।

Vivo V11 এর ভিতরে থাকবে একটি 3,315 mAh ব্যাটারি। তবে এই ফোনে USB Type C এর পরিবর্তে microUSB পোর্ট ব্যবহার করেছে Vivo। কানেক্টিভিটির জন্য V11 এ থাকবে Wi-Fi 802.11 আর Bluetooth 5.0।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »