ভারতে Oppo F9এর দাম 19,990 টাকা। অন্যদিকে Oppo F9 Proকিনতে খরচ হবে 23,990 টাকা। দুটি ফোনেই 64GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই দুটি ফোন।
ভারতে লঞ্চ হল Oppo F9 আর Oppo F9 Pro। মঙ্গলবার মুম্বাইতে এই ইভেন্টে এই দুটি ফোন লঞ্চ করেছে Oppo। গত সপ্তাহে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল Oppo F9। তবে ভারতে লঞ্চ হওয়া এই দুটি ফোনের স্পেসিফিকেশান প্রায় হুবহু মিলে যাচ্ছে। শুধু এই দুটি ফোনে আলাদা RAM ব্যবহার করা হয়েছে। ডুয়াল রিয়ার ক্যামেরার সাথেই এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের 25MP আসেলফি ক্যামেরা। এর সাথেই দুটি ফোনেই থাকবে কোম্পানির নতুন ওয়াটারড্রপ ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে নচটি একটি জলের ফোঁটার মতো দেখতে। এই স্মার্টফোনের ক্যামেরা অ্যাপে Google Lens এর ফিচার ব্যবহার করেছে Oppo। এর সাথেই থাকবে AI বিউটিফাই টেকনোলজি আর ফাস আনলক ফিচার।
ভারতে Oppo F9এর দাম 19,990 টাকা। অন্যদিকে Oppo F9 Proকিনতে খরচ হবে 23,990 টাকা। দুটি ফোনেই 64GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই দুটি ফোন। 31 অগাস্ট থেকে Flipkart, Amazon আর Paytm Mall অ্যাপ থেকে Oppo F9 Pro কেনা যাবে। ইতিমধ্যেই Flipkart ওয়েবসাইটে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। প্রি-অর্ডার করলে Jio-র তরফ থেকে একাধিক অফার পেয়ে যাবেন গ্রাহক। এর সাথেই একবার বিনামূল্যে ফোনের ডিসপ্লে বদলে নেওয়া যাবে। SBI ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এই ফোন প্রি-অর্ডার করলে 5 শতাংশ ছাড় পাবেন। এর সাথেই এক্সচেঞ্জ অফার ও নো কস্ট EMI এর সুবিধা পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে খুব শিঘ্রই ভারতে Oppo F9 বিক্রি শুরু হবে।
ডুয়াল সিম Oppo F9 আর Oppo F9 Pro তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন চলবে। দুটি ফোনেই রয়েছে একটি 6.3 ইঞ্চি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে একটি জলের ফোঁটার মতো ছোট নচ দেখা যাবে। Oppo F9 আর Oppo F9 Pro এর ভিতরে থাকবে একটি MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo F9 আর Oppo F9 Pro ফোন দুটিতে থাকবে একটি 16MP ও 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য থাকবে একটি 25MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Oppo F9 Pro ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। F9 এ একটি 3500 mAh ব্যাটারি ব্যবহার করেছে Oppo। VOOC ফ্ল্যাশ চার্জের মাধ্যমে জলদি এই ফোন চার্জ করে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp Reportedly Brings Third-Party Agent Chats to iOS Beta Users