কেমন হবে Oppo-র নতুন ফ্ল্যাগশিপ?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জুন 2018 18:55 IST
হাইলাইট
  • সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন ফোল লঞ্চের জানান দিল Oppo
  • Oppo Find X এর হাত ধরেই কোম্পানির জনপ্রিয় Find সিরিজ বাজারে ফিরবে
  • এই ফোনে থাকবে লেটেস্ট Qualcomm Snapdragon 845 চিপসেট

Photo Credit: Weibo

সম্প্রতি নিজেদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন ফোল লঞ্চের জানান দিল Oppo। Oppo Find X এর হাত ধরেই কোম্পানির জনপ্রিয় Find সিরিজ বাজারে ফিরবে। ভারতেও লঞ্চের কথা জানানো হয়েছে এই সোশান মিডিয়া পোস্টে। চার বছর আগে লঞ্চ হয়েছিল Find সিরিজের শেষ দুটি ফোন Find 7 আর Find 7A।
 
চিনের জনপ্রিয় এক মাইক্রোব্লগিং ওয়াবসাইতে নিজেদের নতুন এই ফোন লঞ্চের কথা জানিয়েছে এই স্মার্টফোন কোম্পানিটি। এই পোস্টেই জানানো হয়েছে নতুন এই ফোনটি হবে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ। এছাড়াও টুইটারে চিনের এই ফোন কোম্পানি জানিয়েছে ভারতে লঞ্চ হবে কোম্পানির নতুন Find X। এই প্রথম Oppo র কোনো ফোন চিনে লঞ্চের সাথেই একসাথে ভারতে লঞ্চ হবে। যেহেতু এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ তাই আশা করা হচ্ছে এই ফোনে থাকবে লেটেস্ট Qualcomm Snapdragon 845 চিপসেট, সাথে 6GB RAM। এর সাথেই থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর সাথেই কুইক চার্জ টেকনোলজি থাকতে পারে নতুন এই ফোনে। তবে কবে এই ফোন বাজারে আসবে তা এখনো জানা যায়নি। কোম্পানি জানায়নি কত দাম হবে এই ফোনের। আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবো আমরা।
 
সম্প্রতি ইন্টারনেটে Oppo Find X এর এক ছবিতে এই ফোনের পিছনে ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে। যদিও এই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি। তা দেখেই টেক গুরুরা মনে করছেন নতুন এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। এছাড়াও শোনা যাচ্ছে এই ফোনে প্রায় বেজেল লেস ডিসপ্লে থাকবে। শোনা যাচ্ছে Oppo Find X এ থাকবে একটি 6.42 ইঞ্চি QHD+ ডিসপ্লে।
 
সম্প্রতি Oppo ভারতে নতুন বাজেট স্মার্টফোন ব্র্যান্ড Realme লঞ্চ করেছে। আর এই ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন Realme 1 সপ্তাহ খানেক আগেই বাজারে এসেছে। মাত্র 8,990 টাকা থেকে পাওয়া যাচ্ছে নতুন এই বাজেট স্মার্টফোন। এই ফোনে আছে  2GHz MediaTek Helio P60 চিপসেট, 6GB পর্যন্ত RAM, 128GB পর্যন্ত স্টোরেজ আর ডুয়াল রিয়ার ক্যামেরা। 13MP এই ক্যামেরাতে আছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo Find X, Oppo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.