Oppo Find X10 সিরিজে Android-এর প্রথম 1:1 অনুপাতের চৌকো সেলফি ক্যামেরা থাকতে পারে।
Photo Credit: Oppo
OPPO Find X10 may feature world's first 100MP square front camera
Oppo Find X10 সিরিজ 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে আসতে পারে। দীর্ঘদিন আগেই ব্যাক ক্যামেরার রেজোলিউশন ডাবল সেঞ্চুরি অতিক্রম করেছে। এবার সেলফি ক্যামেরাও সেঞ্চুরি করার পথে। বিগত কয়েক বছরে স্মার্টফোনের সেলফি ক্যামেরার আপগ্রেড মূলত অটোফোকাস, বেশি রেজোলিউশনের সেন্সর, ও উন্নত AI প্রসেসিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে সর্বোচ্চ 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন পাওয়া যায়। কিন্তু নতুন রিপোর্ট বলছে, Find X10 লাইনআপের ফোনের জন্য 100 মেগাপিক্সেলের চৌকো সেলফি ক্যামেরা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এটি বিশ্বের প্রথম 1:1 অনুপাতের স্কোয়ার ফ্রন্ট ক্যামেরাযুক্ত Android ফোন হতে পারে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে জানা গিয়েছে, Oppo Find X10 সিরিজের সেলফি ক্যামেরায় বিশেষভাবে কাস্টমাইজ করা একটি 100 মেগাপিক্সেল ছোট সেন্সর ব্যবহার করা হচ্ছে। এটি প্রায় 1/2.5 ইঞ্চি আকারের একটি Samsung সেন্সরের উপর ভিত্তি করে তৈরি। আপকামিং ডিভাইসটি MediaTek-এর আসন্ন 2 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Dimensity 9600 প্রসেসরে রান করছে।
এখন প্রশ্ন হচ্ছে, স্কোয়ার এবং সার্কুলার ফ্রন্ট ক্যামেরার মধ্যে পার্থক্য কী? বর্তমানে বেশিরভাগ সেলফি ক্যামেরা আয়তকার সেন্সরের উপর ভিত্তি করে তৈরি হয়। এটি সাধারণত পোর্ট্রেট এবং উল্লম্ব ফ্রেমিংকে মাথায় রেখে ডিজাইন করা হয়। কারণ এখন সেলফি এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট এই ফরম্যাটেই তোলা হয়ে থাকে। কিন্তু ব্যবহারকারীরা যখন ফোন ঘুরিয়ে ল্যান্ডস্কেপ মোডে গ্রুফ সেলফি তোলেন বা ডিভাইস অনুভূমিক অবস্থানে রেখে ভিডিও কল করেন, তখন ক্যামেরা সেন্সরের সম্পুর্ণ অংশ ব্যবহার করা সম্ভব হয় না।
এই কারণেই 1:1 অনুপাতের স্কোয়ার সেন্সরকে সম্ভাব্য গেম-চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। এই ধরনের সেন্সর তুলনামূলকভাবে বড় ফ্রেম ধারণ করার ফলে প্রয়োজন অনুসারে সহজেই উল্লম্ব বা অনুভূমিক কনটেন্টের জন্য ছবি ক্রপ করা যাবে। ভিডিও কল, গ্রুপ সেলফি, লাইভ স্ট্রিমিং, বা কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও বানানোর সময় বেশি সুবিধা পাবেন। কারণ ফোন ঘোরানো বা ছবিকে অতিরিক্ত ডিজিটাল ক্রপিংয়ের পরিবর্তে সেন্সরটি মূল ফ্রেমের আরও বেশি অংশ ধরে রাখতে সক্ষম হবে।
প্রসঙ্গত, এই ধারণা একেবারে নতুন নয়৷ iPhone 17 সিরিজে সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যেখানে একটি 24 মেগাপিক্সেল স্কোয়ার সেন্সর ব্যবহার হয়েছে। কিন্তু Oppo-এর পরীক্ষাধীন 100 মেগাপিক্সেল সেন্সর রেজোলিউশনের দিক থেকে চারগুণ শক্তিশালী। ফাঁস হওয়া তথ্য অনুসারে, Oppo Find X10 Pro Max মডেলে তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এর সঙ্গে 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকলে ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন বেঞ্চমার্ক তৈরি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale