Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 মে 2026 11:21 IST
হাইলাইট
  • Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা পেতে যারে
  • স্মার্টফোনটি Dimensity 9600 Pro চিপসেটের সাথে আসতে পারে
  • Oppo Find X10 Pro Max-এর জন্য একাধিক ডিসপ্লে কনফিগারেশন টেস্ট হচ্ছে

OPPO Find X9 Ultra is the brand's first flagship phone with dual 200MP cameras

Oppo Find X9 Ultra ও Find X9s ভারতে এখনো লঞ্চ না হলেও, সংস্থা ইতিমধ্যেই Find X10 সিরিজের উপর কাজ শুরু করে দিয়েছে। Oppo Find X10, Find X10 Pro, এবং Find X10 Pro Max আগামী অক্টোবর মাসে চীনে আত্মপ্রকাশ করতে পারে। ফোনগুলির মধ্যে প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টকে নিয়ে সবচেয়ে বেশি তথ্য ফাঁস হতে দেখা যাচ্ছে। অফিসিয়াল লঞ্চের আগে এখন Find X10 Pro Max মডেলের ডিসপ্লে, ক্যামেরা সেটআপ, এবং চিপসেট ডিটেলস প্রকাশ্যে এসেছে। এতে MediaTek কোম্পানির আসন্ন 2 ন্যানোমিটার ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার হতে পারে।

Oppo Find X10 Pro Max ক্যামেরা স্পেসিফিকেশন

Oppo Find X10 Pro Max একটি ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে বাজারে আসবে। ফোনটি এমন ক্যামেরা হার্ডওয়্যার নিয়ে আসবে, যা অসাধারণ ছবি তুলতে সক্ষম হবে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, হ্যান্ডসেটটি বর্তমানে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে টেস্ট করে দেখা হচ্ছে, যেখানে বড় 1/1.3 ইঞ্চি সেন্সর আছে।

ওপ্পো ফাইন্ড এক্স10 প্রো ম্যাক্স-এর ক্যামেরা সেটআপে আরও একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ব্যবহার হওয়ার সম্ভাবনা, যা আরও বড় 1/1.28 ইঞ্চি সেন্সরের সাথে আসবে৷ লিক অনুযায়ী, ডিভাইসে আপকামিং Samsung HPC সেন্সর থাকতে পারে। সংস্থাটি আল্ট্রাওয়াইড ক্যামেরার জন্য দুটি অপশন বিবেচনা করছে।

প্রথমটি হল 200 মেগাপিক্সেল সেন্সর, যার আকার 1/1.56 ইঞ্চি। অন্যটি তুলনামুলকভাবে ছোট 1/2.75 ইঞ্চির 50 মেগাপিক্সেল সেন্সর হতে পারে। অর্থাৎ এটি বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, ক্যামেরা সেটআপে একটি 3 মেগাপিক্সেল মাল্টিস্পেকট্রাল সেন্সর থাকতে পারে। এই ধরনের সেন্সর মূলত আরও নির্ভুল কালার ডিটেকশন ও ইমেজিং ডেটা সংগ্রহ করতে সাহায্য করে।

Oppo Find X10 Pro Max ডিসপ্লে ও প্রসেসর

রিপোর্ট অনুসারে, Oppo Find X10 Pro Max-এর জন্য একাধিক ডিসপ্লে কনফিগারেশন পরীক্ষা করে দেখা হচ্ছে। একটি টেস্ট ভ্যারিয়েন্টে 6.89 ইঞ্চি LTPO প্যানেল রয়েছে, যার রেজোলিউশন 2K। অন্য ভার্সনে 6.78 ইঞ্চি এবং 1.5K রেজোলিউশনের LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটি সম্ভবত মিডিয়াটেকের আসন্ন 2 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করবে, যার নাম Dimensity 9600 Pro হওয়ার সম্ভাবনা।

অন্য দিকে, Oppo Find X10 এবং Find X10 Pro যথাক্রমে Dimensity 9600 ও Dimensity 9500 Plus চিপসেটে চলতে পারে। প্রসঙ্গত Find X9 Ultra ও Find X9s ভারতে 15 মে লঞ্চ হওয়ার রিপোর্ট ফাঁস হয়েছিল।যদিও সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেনি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid and camera-first aesthetic design
  • Tundra Umber > Canyon Orange colour, every time
  • Excellent display
  • Class-leading performance
  • Stunning camera setup, especially the main sensor
  • Excellent battery
  • Bad
  • Expensive
  • No 16GB RAM and 1TB storage option
  • Videos still leave scope for improvement
 
KEY SPECS
Display 6.82-inch
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel + 200-megapixel
RAM 16GB
Storage 1TB
Battery Capacity 7050mAh
OS Android 16
Resolution 1440x3168 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Turbo 6X সিরিজ লঞ্চ হল, শুধু ক্যামেরা বা প্রসেসর নয়, এবার অন্য অস্ত্রে বাজিমাত ওয়ানপ্লাসের
  2. Xiaomi 17T-এর প্রথম সেল শুরু, 5,000 টাকা ডিসকাউন্টে Leica ক্যামেরার ফোন
  3. Realme P4R 5G: 20,000 টাকার মধ্যে দেশের প্রথম 8,000mAh ব্যাটারির ফোন আনল রিয়েলমি
  4. Samsung Galaxy A27-এর দাম প্রকাশ্যে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Snapdragon চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ
  5. Starlink: স্টারলিঙ্ক ইন্টারনেট নিয়ে সতর্ক কেন্দ্র, আটকে গেল ভারতে পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র
  6. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  7. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  8. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
  9. iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
  10. Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.