Oppo Find X10 Pro Max will feature three 200-megapixel cameras
Photo Credit: Oppo
Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা হয়েছে। Find X10 এবং Find X10 Pro Max চলতি মাসেই স্পেনের একটি ইভেন্টে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে। Oppo Find X10 লাইনআপ সেপ্টেম্বরের শেষে চাইনিজ মার্কেটে রিলিজ হয়েছে। Oppo Find X10 Pro Max মডেলটিকে ঘিরে ক্রেতাদের উদ্দীপনা আরও বেশি। কারণ এটি বিশ্বের প্রথম ও একমাত্র ফোন যার পিছনের অংশে তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা রাখা হয়েছে। নতুন স্মার্টফোন দুটি ওপ্পোর লেটেস্ট ইমেজিং এবং সফটওয়্যার টেকনোলজি ব্যবহার করেছে, যার মধ্যে LUMO ট্রু কালার ইঞ্জিন ও ColorOS 17 রয়েছে।
Oppo Find X10 সিরিজ অক্টোবর 21 বিশ্ববাজারে লঞ্চ হবে। টিজার ভিডিওতে Find X10 Pro Max একজোড়া রঙে দেখা গিয়েছে। আগে চীনে Find X10 E লঞ্চ করেছিল কোম্পানি। রিপোর্ট বলছে, ফোনটি শুধুমাত্র চীনের বাজারেই সীমাবদ্ধ রাখা হতে পারে।
Oppo Find X10 সিরিজ খুব শীঘ্রই ভারতেও আসছে। দিল্লিতে মিডিয়াটেক টেক ডে ইভেন্টে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি। Pro Max মডেলে থাকা Dimensity 9600 Pro প্রসেসর 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি হয়েছে। এটি 4.5 গিগাহার্টজের দুটি C2 Ultra কোর, সর্বোচ্চ 4.35 গিগাহার্টজের তিনটি C2 Pro কোর, ও 3.1 গিগাহার্টজের তিনটি C2 Pro কোর নিয়ে গঠিত।
Oppo Find X10 গ্লোবাল মডেল Dimensity 9600M প্রসেসরে চলবে। এটি 2,000 নিট পিক ব্রাইটনেসযুক্ত 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে। ফোনের পিছনে OIS-সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল (2.8x অপটিক্যাল জুম) টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে।
Find X10 Pro Max-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুমের সঙ্গে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা মিলবে। সামনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। দুই ফোনেই সেলফি ক্যামেরা হল 50 মেগাপিক্সেলের।
Oppo Find X10 সিরিজের দুটি মডেলেই 16 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম ও সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। ফোনগুলি IP66 + IP68 + IP69 রেটিং পাবে। এছাড়াও, ওপেন গেট ক্যাপচার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, AI এজেন্ট মোড-সহ মাইন্ড পাইলট, ও 8K ভিডিও রেকর্ডিং ফিচার মিলবে।
প্রসঙ্গত, চীনে Oppo Find X10-এর দাম 5,499 ইউয়ান (প্রায় 78,000 টাকা) থেকে শুরু। অন্য দিকে, Oppo Find X10 Pro Max-এর স্টার্টিং প্রাইস 6,799 ইউয়ান (প্রায় 97,000 টাকা)। দুই ফোনেরই বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.