Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 এপ্রিল 2026 21:41 IST
হাইলাইট
  • Oppo Find X10 দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসতে পারে
  • ফোনের সামনে 6.59 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকতে পারে
  • Oppo Find X10 শক্তিশালী 8,000mAh ব্যাটারি পাবে বলে আশা করা হচ্ছে

Oppo Find X10 is expected to succeed the Oppo Find X9 (pictured)

Photo Credit: Oppo

Oppo Find X9 সিরিজ গত বছর অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল। চাইনিজ সংস্থাটি Find X9 এবং Find X9 Pro পরের মাসে ভারতে এনেছিল। সিরিজের দুই নতুন মডেল Find X9 Ultra ও Find X9s এপ্রিল 21 চীনে আত্মপ্রকাশ করবে। কোম্পানি Find X9 লাইনআপের চ্যাপ্টার সম্পূর্ণ ফিনিশ করার আগেই নেক্সট জেনারেশন Find X10 সিরিজের তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে স্ট্যান্ডার্ড Oppo Find X10 দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে লঞ্চ হবে। এতে 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি মিলতে পারে। হ্যান্ডসেটের মধ্যে সবচেয়ে শক্তিশালী বেস Android ফ্ল্যাগশিপ ফোন হয়ে ওঠার সমস্ত রসদ মজুত।

Oppo Find X10 স্পেসিফিকেশন ও ফিচার্স (সম্ভাব্য)

ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে জানা গিয়েছে যে স্ট্যান্ডার্ড ওপ্পো ফাইন্ড এক্স10 মডেলের ক্যামেরা বিভাগে বড় আপগ্রেড দেখা যেতে পারে। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে একটি 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। উভয় ক্যামেরায় 1/1.3 ইঞ্চি আকারের সেন্সর মিলতে পারে।

অন্য দিকে, সেলফি ক্যামেরার জন্য 1:1 স্কোয়ার ফ্রন্ট সেন্সর নিয়ে কাজ করছে সংস্থা। এটি অনেকটা iPhone 17 সিরিজের সেন্টার স্টেজ ক্যামেরার মতো কাজ করবে বলে আশা করা হচ্ছে। আগের রিপোর্ট অনুসারে, Oppo Find X10 সিরিজের তিনটি মডেলেই (X10, X10 Pro, ও X10 Pro Max) Dimensity 9600 প্রসেসর ব্যবহার করা হবে। এটি 2 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি হবে বলে জানা গিয়েছে।

এছাড়াও, ফাঁস হওয়া তথ্য বলছে যে Oppo Find X10 ফোনের সামনে 6.59 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন অফার করবে। লাইনআপের সমস্ত মডেলে বিল্ট-ইন ম্যাগনেট মিলতে পারে, যা এই ফোনগুলিকে বিভিন্ন অ্যাক্সেসরির সঙ্গে সহজে যুক্ত হতে সাহায্য করবে।

প্রসঙ্গত, Oppo Find X9 Ultra কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এপ্রিলে লঞ্চ হচ্ছে। এতে একটি 200 মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল 3x সুপার পোট্রেট টেলিফটো লেন্স, 10x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকছে।

এই হ্যান্ডসেটে 6.78 ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকতে পারে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল), ও ডলবি ভিশন সাপোর্ট করবে। ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর মিলবে। এটি 16 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বাধিক 1 টেরাবাইট স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 7,050mAh ব্যাটারি। সাথে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং থাকতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  2. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  3. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  4. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  5. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  6. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  7. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  8. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
  9. iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
  10. Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.