শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Find X2 Pro ও Find X2

শুক্রবার লঞ্চ হয়েছে Oppo Find X2 Pro ও Find X2। এই দুই ফোনে রয়েছে 120Hz আলট্রা ভিশন হোল-পাঞ্চ ডিসপ্লে।

শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Find X2 Pro ও Find X2

কালো ও কমলা রঙে পাওয়া যাবে Oppo Find X2 Pro

হাইলাইট
  • Oppo Find X2 Pro -তে পেরিস্কোপ ক্যামেরা থাকছে
  • এই ক্যামেরায় 10x হাইব্রিড জুম ও 60x ডিজিটাল জুম করা যাবে
  • Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 7.1 স্কিন চলবে
বিজ্ঞাপন

ফ্ল্যাগশিপ সিরিজে দুটি নতুন স্মার্টফোন নিয়ে এল Oppo। শুক্রবার লঞ্চ হয়েছে Oppo Find X2 Pro ও Find X2। এই দুই ফোনে রয়েছে 120Hz আলট্রা ভিশন হোল-পাঞ্চ ডিসপ্লে। Oppo Find X2 Pro -তে রয়েছে পেরিস্কোপ ডিজাইনের ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় 10x হাইব্রিড জুম ও 60x ডিজিটাল জুম করা যাবে।

Oppo Find X2 Pro ও Find X2 -র দাম

Oppo Find X2 Pro -র দাম শুরু হচ্ছে 1,199 ইউরো (প্রায় 1,67,300 টাকা) থেকে। 12GB RAM + 512GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। অন্যদিকে Find X2 -র দাম 999 ইউরো (প্রায় 84,400 টাকা)। মে মাসে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে এই দুই ফোন বিক্রি শুরু করবে Oppo।

Oppo Find X2 Pro স্পেসিফিকেশন

Oppo Find X2 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 7.1 স্কিন চলবে। এই ফোনে 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে থাকছে। হোল-পাঞ্চ ডিজাইনের এই ডিসপ্লের 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM, 512GB স্টোরেজ ও 4,260 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 65W ফাস্ট চার্জিং।

Oppo Find X2 Pro -র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে একটি 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 13 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

oppo find x2 image Oppo Find X2

Oppo Find X2 -এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে

Oppo Find X2 স্পেসিফিকেশন

Oppo Find X2 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 7.1 স্কিন চলবে। এই ফোনে 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে থাকছে। হোল-পাঞ্চ ডিজাইনের এই ডিসপ্লের 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM, 256GB স্টোরেজ ও 4,200 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 65W ফাস্ট চার্জিং।

কার্ভড ডিসপ্লে, ই-সিম সাপোর্ট সহ নতুন স্মার্টওয়াচ নিয়ে এল Oppo

Oppo Find X2 -র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে একটি 12 মেগাপিক্সেল ও একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »