হাজার টাকা ছাড়ে Oppo K14 5G-এর বিক্রি শুরু, 7,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা পাবেন

Oppo K14 5G ভারতে 7,000mAh ব্যাটারি, 50MP প্রাইমারি ক্যামেরা, এবং Dimensity 6300 চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল।

হাজার টাকা ছাড়ে Oppo K14 5G-এর বিক্রি শুরু, 7,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা পাবেন

Photo Credit: Oppo

Oppo K14 5G is available in three color options

হাইলাইট
  • Oppo K14 5G ফ্লিপকার্টে 1,000 টাকা ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে
  • এটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ
  • ফোনে 50MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
বিজ্ঞাপন

Oppo K14 5G চলতি সপ্তাহেই ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ সংস্থার K সিরিজের দ্বিতীয় মডেলের বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলে 1,000 টাকা ডিসকাউন্ট সহ ফোনটি কেনার সুযোগ দিচ্ছে ওপ্পো। এটি পাওয়ারফুল 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দ্বারা চালিত। এই ডিভাইসে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। সংস্থা 8 জিবি র‍্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ অপশন নিয়ে এসেছে। Oppo K14 5G-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz ডিসপ্লে, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 45 ওয়াট ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং সাপোর্ট, IP66 + IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, ইত্যাদি।

Oppo K14 5G দাম ও সেল অফার

Oppo K14 5G মডেলের 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে 17,999 টাকা খরচ করতে হবে। বেস মডেলের পাশাপাশি 8 জিবি র‍্যাম + 128 জিবি এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও এসেছে, যাদের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা। কোম্পানি 3 মাসের নো-কস্ট ইএমআই অপশনে কেনার সুযোগ অফার করছে।

আইসিআইসিআই (ICICI), এইচডিএফসি (HDFC), ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড পেমেন্টে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ডিভাইসটি আইসি ব্লু, প্রিজম ভায়োলেট, ও প্রিজম হোয়াইট কালার অপশনে উপলব্ধ। এটি ফ্লিপকার্ট এবং ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে কেনা যাচ্ছে।

ওপ্পোর নতুন ফোনের 7,000mAh ব্যাটারি 44W ফাস্ট চার্জারের মাধ্যমে 92 মিনিটে সম্পূর্ণ চার্জ করা যাবে। সংস্থা দাবি করছে, এটি একবার চার্জ দিলে 18.9 ঘন্টা ইউটিউব ভিডিও প্লেব্যাক, 17.4 ঘন্টা গুগল ম্যাপস নেভিগেশন, এবং 13 ঘন্টা WhatsApp ভিডিও কল অফার করবে। ফোনটিতে 3,900 বর্গমিমি VC কুলিং সিস্টেম আছে।

ওপ্পো কে14 5G একটি 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,125 নিট পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 16.7 মিলিয়ন কালার, ও HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) সাপোর্ট করে। এটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে।

Oppo K14 5G ডুয়াল ব্যাক ক্যামেরা পেয়েছে। পিছনে একটি 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ফোনটি ডুয়াল ভিউ ভিডিও মোড, AI ক্লারিটি এনহ্যান্সার, AI রিকম্পোজ, AI পারফেক্ট শট, এবং AI ইরেজার 2.0-এর মতো ফিচার্স অফার করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  2. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  3. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  4. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
  5. iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
  6. Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও
  7. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  8. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  9. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  10. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »