25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 অক্টোবর 2026 12:04 IST
হাইলাইট
  • Oppo K14 Plus 5G সেলের প্রথম দিন 4,000 টাকা ডিসকাউন্টে মিলছে
  • এটি 8,000mAh ব্যাটারি ও 144Hz AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে
  • Oppo K14 Plus 5G রান করে MediaTek Dimensity 7360 Max প্রসেসরে

Oppo K14 Plus 5G is available with an instant discount of Rs 4,000

Photo Credit: Oppo

Flipkart Big Billion Days-এর আর্লি অ্যাক্সেস খোলার দিনেই Oppo K14 Plus 5G স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। আজ সেলের প্রথম দিন এটি 4,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। 26,000 টাকার মধ্যে এই ফোনে একঝাঁক আকর্ষণীয় ফিচার্স পাওয়া যাবে। Oppo K14 Plus 5G-এর মুখ্য আকর্ষণ 144Hz AMOLED স্ক্রিন, 8,000mAh ব্যাটারি, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা। ডিভাইসটি MediaTek Dimensity 7360 Max প্রসেসর ব্যবহার করে, যা AntuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়নের বেশি স্কোর করেছে। এছাড়াও, এটি IP69K রেটিং, 4K ভিডিও রেকর্ডিং, ও ডুয়াল স্টেরিও স্পিকার অফার করে।

Oppo K14 Plus 5G দাম ও সেল অফার

Oppo K14 Plus 5G-এর 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 29,999 টাকা। ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ যথাক্রমে 32,999 টাকা ও 35,999 টাকায় এসেছে। তবে, এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট/ক্রেডিট কার্ডে 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফলে দাম 25,999 টাকায় নেমে আসবে।

এছাড়াও, Oppo প্রায় সমস্ত UPI অ্যাপের মাধ্যমে করা পেমেন্টের ক্ষেত্রেও 4,000 টাকা ছাড় দিচ্ছে। ফোনটি ফ্লিপকার্ট ও ওপ্পো ইন্ডিয়ার ই-স্টোর থেকে কেনা যাবে। ডিভাইসটি স্টার হোয়াইট ও সোলার অরেঞ্জ কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Oppo K14 Plus 5G মডেলে 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও 3,600 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এতে ColorOS 16 প্রি-ইনস্টলড আছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

এই নতুন স্মার্টফোনের পিছনে 1/2 ইঞ্চি সেন্সর-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের (Sony IMX480)। কোম্পানি দাবি করছে, 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 6 বছর স্বাস্থ্য ধরে রাখতে পারবে।

Advertisement

Oppo জানিয়েছে, ব্যাটারি সম্পূর্ণ চার্জে 705.6 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম, 15.3 ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রলিং, 12.4 ঘন্টা BGMI গেমিং, এবং 30.33 ঘন্টা WhatsApp কলে কথা বলার ব্যাকআপ দেবে। ব্যাটারিতে 45W ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসে AI পোট্রেট গ্লো, 16 জিবি ভার্চুয়াল র‍্যাম, AI LinkBoost 4.0, AI রিকম্পোজ, ও AI ইরেজারের মতো ফিচার্স রয়েছে।

 
KEY SPECS
Display 6.77-inch
Processor octa-core
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1272x2772 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  2. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  3. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  4. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  5. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  6. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  7. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  8. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  9. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  10. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.