ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন

Oppo K14 Plus 5G-এর ভারতীয় লঞ্চ ডেট, ডিজাইন, ফিচার্স, ও একাধিক স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে।

ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির  Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন

Photo Credit: Oppo

Oppo K14 Plus 5G will come with an 8,000mAh battery

হাইলাইট
  • Oppo K14 Plus 5G শক্তিশালী MediaTek Dimensity 7360 Max চিপসেট পেয়েছে
  • এটি 1.5K AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  • Oppo K14 Plus 5G মডেলে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা থাকবে
বিজ্ঞাপন

Oppo K14 Plus 5G সেপ্টেম্বর 29 ভারতে আসছে। বুধবার ওপ্পো লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। এটি Flipkart-এর মাধ্যমে বিক্রি হবে বলে জানানো হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ থাকা একটি মাইক্রোসাইট আসন্ন স্মার্টফোনের ডিজাইন, কালার অপশন, ফিচার্স, এবং একাধিক স্পেসিফিকেশন প্রকাশ করেছে। Oppo K14 Plus 5G মডেলে 5,000 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির মেইন ক্যামেরা, ও 1.5K AMOLED ডিসপ্লে থাকবে। এটি 8,000mAh ব্যাটারি, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, IP69K রেটিং, এবং ডুয়াল স্টেরিও স্পিকারের সঙ্গে আসতে চলেছে। ফোনটি MediaTek Dimensity 7360 Max প্রসেসরে রান করবে।

Oppo K14 Plus 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

কোম্পানি জানিয়েছে, Oppo K14 Plus 5G ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে। এটি OIS-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর নিয়ে গঠিত হবে। ফোনের সামনে Sony IMX480 সেন্সরের সঙ্গে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এতে AI পোট্রেট গ্লো, AI রিকম্পোজ, ও AI ইরেজারের মতো ফিচার্স পাওয়া যাবে।

ওপ্পো কে14 প্লাস 5G একটি 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। সংস্থার দাবি, এতে ড্যামেজ-প্রুফ 360 ডিগ্রি আর্মর বডি মিলবে। ফোনটি অরেঞ্জ ও সিলভার কালার অপশনে দেখা গিয়েছে।

Oppo K14 Plus 5G-এর 8,000mAh মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 6 বছর স্বাস্থ্য ধরে রাখতে পারবে। এটি একবার সম্পূর্ণ চার্জ করলে 705.6 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম, 15.3 ঘন্টা ইনস্টাগ্রাম ব্রাউজিং, 30.33 ঘন্টা WhatsApp কলিং, এবং 12.4 ঘন্টা BGMI খেলার ব্যাকআপ দেবে। এতে 45W SUPERVOOC ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট আছে।

ওপ্পোর আপকামিং স্মার্টফোনে ব্যবহৃত মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 ম্যাক্স প্রসেসর AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়নের উপর স্কোর করেছে। হ্যান্ডসেটে 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ ও 8 জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে। ফোনের র‍্যাম ভার্চুয়ালি 16 জিবি বাড়ানো যাবে।

ডিভাইসে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড থাকবে। ফোনে 300 শতাংশ Ultra ভলিউম মোডও আছে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুসারে, Oppo K14 Plus 5G একটি ভারসাম্যপূর্ণ মিড-রেঞ্জ স্মার্টফোন হতে চলেছে। এটি Oppo K14 সিরিজের অন্যান্য মডেলের তুলনায় উন্নত স্পেসিফিকেশন পেয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »