Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 2 ফেব্রুয়ারি 2026 18:17 IST
হাইলাইট
  • Oppo K14x 5G ভারতে 6,500mAh ব্যাটারির সাথে আসছে
  • এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে
  • এতে একাধিক AI ফিচার্স পাওয়া যাবে

Oppo K14x 5G will be equipped with a 6,500mAh battery

Photo Credit: Oppo

Oppo K14x 5G ফেব্রুয়ারি 10 ভারতে লঞ্চ হচ্ছে। এটি সংস্থার K সিরিজের নতুন মডেল হতে চলেছে। সংস্থার দাবি, স্মার্টফোনটি দৈনন্দিন ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। ডিভাইসটি গত বছর জুনে লঞ্চ হওয়া Oppo K13x 5G-এর আপগ্রেড ভার্সন বা উত্তরসূরী হিসেবে দেশের বাজারে আসছে। আসন্ন Oppo K14x 5G ফ্লিপকার্টে বিক্রি হবে। ফোনের একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই ওই ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। ডিভাইসটি 50 মেগাপিক্সেল ক্যামেরা, 6,500 মিলি অ্যাম্পিয়ার (mAh) ব্যাটারি, ও 120 হার্টজ ডিসপ্লের সাথে আসবে বলে নিশ্চিত করেছে কোম্পানি।

Oppo K14x 5G ভারতে ফেব্রুয়ারি 10 লঞ্চ হবে

Oppo দাবি করছে, তাদের K সিরিজের ফোনগুলির জনপ্রিয়তা সময়ের সাথে সাথে বাড়ছে। বর্তমানে এই লাইনআপের ব্যবহারকারীর সংখ্যা 50 লক্ষেরও বেশি। 2021 সালে Oppo K10 দিয়ে সফর শুরু হয়েছিল। তারপর ধাপে ধাপে K12x, K13, ও K13x-এর মতো মডেল যুক্ত হয়েছে। সংস্থার মতে, আপকামিং Oppo K14x 5G মসৃণ ইউজার এক্সপিরিয়েন্স ও দীর্ঘ ব্যাটারি লাইফের মাধ্যমে সেই ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাবে।

স্পেসিফিকেশনের কথা বললে, ওপ্পো কে14এক্স 5G একটি 6.75 ইঞ্চি ডিসপ্লের সাথে বিক্রি হবে, যা সর্বোচ্চ 1,125 নিট ব্রাইটনেস, HD+ রেজোলিউশন, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷। সফটওয়্যার দিক থেকে এতে Android 15 অপারেটিং সিস্টেম ভিত্তিক ColorOS 15 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা থাকবে। ফোনটি IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করবে।

পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করবে ওপ্পো। শক্তিশালী 6,500mAh ব্যাটারি ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহের দায়িত্বে থাকবে। এর সাথে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।n বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে, ব্যাটারি টানা 17.5 ঘন্টা ভিডিও প্লেব্যাক ও গুগল ম্যাপে 16.1 ঘন্টা নেভিগেশন অফার করবে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনের অংশে ডুয়েল ক্যামেরা রয়েছে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।

অন্য ক্যামেরার ডিটেলস এখনও পাওয়া যায়নি। Oppo K14x 5G একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত টুলস পাচ্ছে, যার মধ্যে থাকছে AI ইরেজার, AI রিফ্লেকশন রিমুভার, AI বেস্ট শট, এবং AI আনব্লার। এছাড়াও, ফোনের বিশেষ ফিচার্সের মধ্যে থাকছে AI লিঙ্কবুস্ট 3.0, আউটডোর মুড 2.0, এবং উন্নত থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম।

আশা করা যায়, ফেব্রুয়ারি 10 তারিখের আগেই দাম সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আসবে। জানিয়ে রাখি, পূর্বসূরী Oppo K13x 5G গত বছর জুনে লঞ্চ হওয়ার সময় দাম 11,999 টাকা রেখেছিল কোম্পানি। বেস মডেলে 4 জিবি  র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে।w

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. হাজার টাকা ছাড়ে Oppo K14 5G-এর বিক্রি শুরু, 7,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা পাবেন
  2. Samsung Galaxy M17e 5G এখন সেলে, দাম কমে 11,999 টাকা, সীমিত সময়ের অফার
  3. 12,249 টাকায় অ্যামোলেড স্ক্রিন, Sony ক্যামেরা, ও সেরা প্রসেসর, Lava Bold 2 5G ফোনে ব্যাপক অফার
  4. শাওমির নতুন বাজেট ফোন Redmi 15A 5G মার্চ 27 লঞ্চ হচ্ছে, 6300mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে থাকবে
  5. Android ফোনে অ্যাপ ব্যবহারে নয়া নিয়ম আনছে Google, অনেকের অসুবিধা হলেও কমবে সাইবার প্রতারণা
  6. Redmi R সিরিজের স্মার্টফোন ভারতে আসছে? নতুন টিজার ঘিরে জল্পনা তুঙ্গে
  7. iQOO Z11 বিরাট 9,020mAh ব্যাটারি ও 165Hz রিফ্রেশ রেট OLED ডিসপ্লের সাথে আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  8. Vivo ভারতে আনছে দুই নতুন 5G ফোন, থাকবে 6500mAh ব্যাটারি, দাম ফাঁস হল
  9. FaceBook-এর নতুন স্কিম, রিলস পোস্ট করলেই মাসে 2.8 লক্ষ টাকা আয়, ভিউ লাগবে না
  10. Realme P4 Lite 5G সবচেয়ে সস্তায় VC কুলিং, 7,000mAh ব্যাটারি, ও 144 হার্টজ ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.