Oppo K14x 5G ভারতে 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বিক্রি হচ্ছে। দাম যথাক্রমে 14,999 টাকা ও 16,999 টাকা। BHIM, Google Pay, PhonePe, বা Paytm এর মাধ্যমে পেমেন্ট করলে 1,500 টাকা ছাড় মিলবে। অর্থাৎ দুই স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 13,499 টাকা এবং 15,499 টাকায় নেমে আসবে।
ফ্লিপকার্টে Oppo K14x 5G এর প্রোডাক্ট লিস্টিং অনুসারে, 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 17,999 টাকা। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের মূল্য 19,999 টাকা। তবে এগুলি প্লেসহোল্ডার প্রাইস বা MRP বলে মনে হচ্ছে। অফার ও ব্যাঙ্ক ডিসকাউন্ট যুক্ত হলে চূড়ান্ত দাম আরও কম হতে পারে। মাইক্রোসাইটে থাকা একটি পেজে 13,999 টাকা থেকে 18,999 টাকা রেঞ্জের মধ্যে দামের ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে বোঝা যাচ্ছে, দাম ওই সীমার মধ্যে থাকতে চলেছে।
Oppo দাবি করছে, তাদের K সিরিজের ফোনগুলির জনপ্রিয়তা সময়ের সাথে সাথে বাড়ছে। বর্তমানে এই লাইনআপের ব্যবহারকারীর সংখ্যা 50 লক্ষেরও বেশি। 2021 সালে Oppo K10 দিয়ে সফর শুরু হয়েছিল। তারপর ধাপে ধাপে K12x, K13, ও K13x-এর মতো মডেল যুক্ত হয়েছে। সংস্থার মতে, আপকামিং Oppo K14x 5G মসৃণ ইউজার এক্সপিরিয়েন্স ও দীর্ঘ ব্যাটারি লাইফের মাধ্যমে সেই ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাবে।