শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে K3। এই ফোনে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য থাকছে GameBoost 2.0।
Oppo K3 এর দাম 16,990
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Oppo K3। আজ বিক্রি শুরু হবে পপ-আপ সেলফি ক্যামেরার এই স্মার্টফোন। শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে K3। এই ফোনে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য থাকছে GameBoost 2.0। Vivo V15, Realme X আর Redmi K20 এর মতো পপ-আপ সেলফি ক্যামেরার ফোনগুলির সামনে প্রতিযোগীতার সম্মুখীন হবে এই স্মার্টফোন।
Oppo K3 ফোনের দাম শুরু হচ্ছে 16,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজে Oppo K3 কিনতে 19,990 টাকা খরচ হবে। আজ দুপুর 12 টায় Amazon থেকে এই ফোন বিক্রি শুরু হবে। অরোরা ব্লু আর জেড ব্ল্যাক কালারে পাওয়া যাবে Oppo K3।
ডুয়াল সিম Oppo K3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে Color OD 6.0 স্কিন। Oppo K3 তে রয়েছে 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo K3 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল Sony IMX471 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Oppo K3 তে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB। ফোনের ভিতরে থাকছে একটি 3,765 mAh ব্যাটারি। VOOC 3.0 ফাস্ট চার্জিং এর মাধ্যমে দ্রুত চার্জ হবে এই ফোনের ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Largest Black Holes May Form Through Repeated Collisions, Study Suggests
Elle OTT Release Date: When and Where to Watch it Online?
Love Mocktail 3 Now Available to Stream on Zee 5: All You Need to Know About Cast, Plot, and More
Adivi Sesh and Mrunal Thakur’s Dacoit Now Streaming Online: What You Need to Know