শক্তিশালী প্রসেসার, ফাস্ট চার্জ সাপোর্ট নিয়ে আসছে Oppo K3

Oppo K3 ফোনে থাকবে অক্টা-কোর Snapdragon 710 চিপসেট। সাথে থাকবে 8GB RAM। 6GB RAM ভেরিয়েন্টেও পাওয়া যাবে এই স্মার্টফোন। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার।

শক্তিশালী প্রসেসার, ফাস্ট চার্জ সাপোর্ট নিয়ে আসছে Oppo K3

Photo Credit: ITHome

Oppo K3 ফোনের লঞ্চের দিন জানা যায়নি

হাইলাইট
  • Oppo K3 ফোনে থাকবে অক্টা-কোর Snapdragon 710 চিপসেট
  • সাথে থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট
  • এই ফোনে সাইড সুইং পপ-আপ ক্যামেরা ব্যবহার করতে পারে Oppo
বিজ্ঞাপন

গত সপ্তাহে প্রথম Oppo K3 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। সেখানে ফোনের স্পেসিফিকেশন বিস্তারে জানা গিয়েছিল। সোমবার নতুন রিপোর্টে এই ফোন সম্পর্কে নতুন তথ্য সামনে এল। নতুন রিপোর্টে এই ফোনের হার্ডওয়্যার, কালার অপশান, ও দাম সম্পর্কে জানা গিয়েছে। ইতিমধ্যেই চায়না টেলিকম ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই তথ্য। যা থেকে অনেকেই মনে করছে Oppo K3 লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা। গত সপ্তাহে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল Oppo K3 ফোনে থাকছে 6.5 ইঞ্চি ডিসপ্লে। সাথে থাকছে শক্তিশালী Snapdragon 710 চিপসেট।

Oppo K3 ফোনে থাকবে অক্টা-কোর Snapdragon 710 চিপসেট। সাথে থাকবে 8GB RAM। 6GB RAM ভেরিয়েন্টেও পাওয়া যাবে এই স্মার্টফোন। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। Oppo Reno ফোনের মতোই এই ফোনেও সাইড সুইং পপ-আপ ক্যামেরা ব্যবহার করতে পারে Oppo।

স্পেসিফিকেশন ছাড়াও ফাঁস হয়েছে Oppo K3 ফোনের দাম। 8GB RAM +128GB স্টোরেজে Oppo K3 কিনতে 2,199 ইউয়ান (প্রায় 22,500 টাকা) খরচ হবে। তবে 6GB RAM ভেরিয়েন্টের দাম যানা যায়নি। কবে এই ফোন বাজারে আসবে সেই তথ্যও জানা যায়নি। তবে চায়না টেলিকমের ওয়েবসাইটে এই ফোন দেখার পরে অনেকেই বলছেন Oppo K3 লঞ্চ এখন সময়ের অপেক্ষা।

Oppo K3 ফোনে থাকবে একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এই ফোনে USB Type-C পোর্ট থাকছে। সাথে থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জারে 20W ফাস্ট চার্জ পাওয়া যাবে। Oppo K3 এর ওজন 191 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  2. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  3. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  4. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  5. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  6. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  7. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  8. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  9. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  10. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »