লঞ্চের সময় Oppo R17 Pro ফোনের দাম ছিল 45,990 টাকা। এবার মাত্র 39,990 টাকা দামে ভারতে এই ফোন পাওয়া যাবে। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
ডিসেম্বরে 45,990 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল Oppo R17 Pro
ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Oppo –র ফ্ল্যাগশিপ R17 Pro। লঞ্চের কয়েক মাসের মধ্যেই এক ধাক্কায় অনেকটা সস্তা হল এই স্মার্টফোন। Oppo R17 Pro ফোনের ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ক্যামেরায় রয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। Oppo 17 Pro এর প্রধান আকর্ষন ফোনের পিছনের তিনটি ক্যামেরা। এর সাথেই Oppo 17 Pro ফোনে Super VOOC ফাস্ট চার্জ সাপোর্ট, 8GB RAM, Snapdragon 710 চিপসেট থাকবে। Super VOOC ফাস্ট চার্জের মাধ্যমে মাত্র 10 মিনিটে 40 শতাংশ ব্যাটারি চার্জ করতে পারবে এই স্মার্টফোন।
লঞ্চের সময় Oppo R17 Pro ফোনের দাম ছিল 45,990 টাকা। এবার মাত্র 39,990 টাকা দামে ভারতে এই ফোন পাওয়া যাবে। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Amazon.in থেকে নতুন দামে শুরু হয়েছে বিক্রি। এই বিষয়ে Oppo কে প্রশ্ন করা হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি।
Oppo 17 Pro ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Oppo 17 Pro তে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 710 চিপসেট, 8GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo 17 Pro ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারি সেন্সার, একটি 20MP দ্বিতীয় সেন্সার ও তৃতীয় একটি থ্রিডি সেন্সার থাকবে। তবে এই তিন নম্বর সেন্সারটি ঠিক কী কাজ করবে তা জানায়নি Oppo।
কানেক্টিভিটির জন্য Oppo 17 Pro তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/ A-GPS, USB Type-C আর NFC। Oppo 17 Pro ফোনের ভিতরে থাকবে একটি 3700 mAh ব্যাটারি। কোম্পানির নিজস্ব Super VOOC চার্জিং টেকনোলজির মাধ্যমে দ্রুত এই ফোন চার্জ করে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Bharathanatyam 2: Mohiniyattam Now Streaming on Netflix: Know Everything About This Malayalam Dark Comedy Film
Largest Black Holes May Form Through Repeated Collisions, Study Suggests
Elle OTT Release Date: When and Where to Watch it Online?
Love Mocktail 3 Now Available to Stream on Zee 5: All You Need to Know About Cast, Plot, and More