দুটি ভেরিয়েন্টে বাজারে আসবে এই ফোন। একটি ফোনে থাকবে মিডরেঞ্জ Snapdragon 710 চিপসেট। অন্যটিতে থাকবে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট। হাই এন্ড ভেরিয়েন্টে থাকবে 10X জুম। এই ভেরিয়েন্টের নাম হবে Oppo Reno 10X Zoom।
Photo Credit: Weibo/ Oppo
10 এপ্রিল Reno ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টফোন বাজারে আসবে
ইতিমধ্যেই নতুন সাব ব্র্যান্ড Reno লঞ্চ করেছে Oppo। 10 এপ্রিল Reno ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টফোন বাজারে আসবে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে দুটি ভেরিয়েন্টে বাজারে আসবে এই ফোন। একটি ফোনে থাকবে মিডরেঞ্জ Snapdragon 710 চিপসেট। অন্যটিতে থাকবে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট। হাই এন্ড ভেরিয়েন্টে থাকবে 10X জুম। এই ভেরিয়েন্টের নাম হবে Oppo Reno 10X Zoom।
এবার ইন্টারনেটে এক রিপোর্টে Oppo Reno 10X Zoom ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে থাকবে OLED ডিসপ্লে। রিপোর্টে জানানো হয়েছে ফোনের ভিতরে থাকবে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে Oppo –র ColorOS 6.0 স্কিন। Oppo Reno 10X Zoom ফোনের ওজন 215 গ্রাম।
ভিয়েতনামে এক রিপোর্টে Oppo Reno 10X Zoom ফোনের দাম জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ভারতীয় মুদ্রায় 41,300 টাকা থেকে 44,000 টাকা দামে পাওয়া যাবে এই ফোন। Huawei P30 আর Samsung Galaxy S10e এর সাথে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে Oppo Reno 10X Zoom।
সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই ফোনের টিজার প্রকাশ করেছে Oppo। এই টিজারে জানানো হয়েছে Oppo Reno ফোনে থাকবে 93.1 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও। সামনে থেকে এই ফোনের ছবি প্রকাশিত হয়েছে। ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Gaming Headset Deals Under Rs. 5,000
Amazon Great Indian Festival 2026 Sale: Best Gaming Monitors Under Rs. 20,000
Amazon Great Indian Festival 2026: Best Power Bank Deals