Oppo Reno 15 সিরিজ ভারতে 200MP ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 জানুয়ারী 2026 15:32 IST
হাইলাইট
  • Oppo Reno 15 5G সিরিজের তিনটি মডেলেই 50MP সেলফি ক্যামেরা আছে
  • Oppo Reno 15 Pro ও Reno 15 Pro Mini 5G-তে 200MP ক্যামেরা রয়েছে
  • ফোনগুলো IP68 + IP69 জল ও ধুলোরোধী ক্ষমতার সঙ্গে এসেছে

Oppo Reno 15 Pro Mini 5G is a all-new smartphone introduced in India

Oppo Reno 15 Series বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপে অধীনে তিনটি মডেল বাজারে এসেছে — Reno 15 5G, Reno 15 Pro 5G, এবং Reno 15 Pro Mini 5G। প্রতিটি ফোনে AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং, তিনটি রিয়ার ক্যামেরা, IP68 + IP69 রেটিং, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। আবার Reno 15 Pro এবং Reno 15 Pro Mini ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি। এক কথায়, Oppo-এর তিন নতুন ফোন ক্যামেরা-কেন্দ্রিক। চলুন ফোনগুলোর দাম ও ফিচার্স সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Oppo Reno 15 Pro, Reno 15 Pro Mini 5G ফিচার্স 

Oppo Reno 15 Pro এবং Reno 15 Pro Mini মডেলে Dimensity 8450 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 512 জিবি পর্যন্ত স্টোরেজ এবং সর্বাধিক 12 জিবি র‍্যামের সাথে যুক্ত। দুই ফোনে যথাক্রমে 6.78 ইঞ্চি ও 6.32 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K (1,272 x 2,772 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus 2 কভার আছে।

ফটোগ্রাফির জন্য, ওপ্পো রেনো 15 প্রো এবং রেনো 15 প্রো মিনি 5G-এর পিছনে তিনটি ক্যামেরা আছে৷ এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত। এই ক্যামেরা 60fps-এ 4K HDR ভিডিও রেকর্ড সাপোর্ট করে।

Oppo Reno 15 Pro ও Reno 15 Pro Mini যথাক্রমে 6,500mAh এবং 6,200mAh ব্যাটারির সাথে এসেছে। উভয় মডেলে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনগুলো Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যারে চলবে।

Oppo Reno 15 5G ফিচার্স

Oppo Reno 15 5G মডেলে 6.59 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এতে প্রো মডেলের মতো একাধিক বৈশিষ্ট্য মিলবে। ফোনটি স্ন্যাপড্রাগন 7 জেন 4 চিপসেট দ্বারা চালিত এবং 80W ওয়্যার্ড চার্জিং সহ 6,500mAh ব্যাটারি পেয়েছে। অপারেটিং সিস্টেম, IP রেটিং, সেলফি ক্যামেরা, বিল্ড, ও কানেক্টিভিটি ফিচার্স Pro সংস্করণের মতোই। ক্যামেরা সেটআপ একই রকম, তবে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্সের পরিবর্তে স্ট্যান্ডার্ড মডেলে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া রয়েছে ও মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের।

Advertisement

Oppo Reno 15 Series 5G দাম

Oppo Reno 15 5G-এর দাম ভারতে 45,999 টাকা থেকে শুরু হচ্ছে৷ বেস মডেলে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ পাওয়া যায়। উচ্চতর 12 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 512 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 48,999 টাকা এবং 53,999 টাকা ধার্য করা হয়েছে। অন্য দিকে, Oppo Reno 15 Pro 5G ও Oppo Reno 15 Pro Mini 5G-এর দাম যথাক্রমে 67,999 টাকা ও 59,999 টাকা থেকে শুরু। ফোনগুলি ওপ্পো ইন্ডিয়া অনলাইন স্টোর, Amazon এবং Flipkart-এ জানুয়ারি 13 থেকে কেনা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.