Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 জুলাই 2026 14:05 IST
হাইলাইট
  • Oppo Reno 16 ও Reno 16c দুই ফোনেই 50MP সেলফি ক্যামেরা আছে
  • Oppo Reno 16 সিরিজে 7,000mAh পর্যন্ত ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং আছে
  • ফোনগুলি IP66, IP68, IP69, IP69K রেটিং অফার করে

Both Oppo Reno 16 series models feature a 50-megapixel selfie camera

Photo Credit: Oppo

Oppo Reno 16 সিরিজ বৃহস্পতিবার (জুলাই 2) ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপের অধীনে Reno 16 এবং Reno 16c বাজারে এসেছে। দুই স্মার্টফোনে যথাক্রমে Qualcomm ও MediaTek প্রসেসর ব্যবহার হয়েছে। নতুন ফোনগুলি নজরকাড়া ডিজাইন এবং একাধিক ক্যামেরা-কেন্দ্রিক ফিচার অফার করে। উভয় মডেলের ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে 4K রেজোলিউশনে উচ্চমানের ভিডিও রেকর্ড করা যাবে। দুই ফোনেই মোট চারটি করে ক্যামেরা পাওয়া যাবে। চলুন ওপ্পোর নতুন স্মার্টফোন সিরিজের খুঁটিনাটি ও দাম জেনে নেওয়া যাক।

Oppo Reno 16 স্পেসিফিকেশন ও ফিচার্স

Oppo Reno 16-এর সামনে 6.32 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, এবং FHD+ রেজোলিউশন (2,640 x 1,216 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এতে IP66, IP68, IP69,ও IP69K রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, এবং X-Axis লিনিয়ার মোটর পাওয়া যাবে।

ওপ্পো রেনো 16 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল (Sony LYT-600) প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3.5x অপটিক্যাল জুম সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেল (Samsung JN5) টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।

Oppo Reno 16 রান করে Snapdragon 7 Gen 4 চিপসেটে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও 256 জিবি UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,700mAh সিলিকন কার্বন ব্যাটারি। যার সঙ্গে 80W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট আছে। ডিভাইসে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে।

Oppo Reno 16c স্পেসিফিকেশন ও ফিচার্স

Oppo Reno 16c আরও বড় 6.57 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে অফার করে। প্যানেলে FHD রেজোলিউশন (2,372 x 1,080), 1,400 নিট HBM ব্রাইটনেস, ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। এতেও স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। আবার Reno 16-এর মতো IP66, IP68, IP69, IP69K স্তরের জল এবং ধুলোরোধী রেটিং আছে।

Advertisement

ওপ্পো রেনো 16সি তিনটি রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। এই ফোনেও সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। 

Oppo Reno 16c রান করে MediaTek Dimensity 7300 চিপসেটে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং সবোর্চ্চ 256 জিবি UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনে 7,00mAh সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে 80W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট ও Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টল আছে।

Oppo Reno 16 ও Reno 16c দাম

Oppp Reno 16-এর দাম ভারতে 61,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সন কিনতে খরচ হবে 67,999 টাকা। Reno 16c লঞ্চ হয়েছে 46,999 টাকায় ও বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশন আছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 49,999 টাকা ও 55,999 টাকা।

Advertisement

Oppo-এর নতুন ফোনগুলির বিক্রি জুলাই 9 থেকে শুরু হচ্ছে। Amazon, Flipkart, ও Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে উপলব্ধ হবে। কোম্পানি SBI এবং HDFC-সহ অন্যান্য ব্যাঙ্কের নির্বাচিত ক্রেডিট কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.