Oppo Reno 16c ভারতে Oppo Reno 16F-এর মতো হার্ডওয়্যার ও স্পেসিফিকেশনের সঙ্গে আসবে। গত বছর Reno 15c মডেলটি Oppo Reno 15 সিরিজের সবচেয়ে সস্তা মডেল ছিল। জুলাইয়ে গ্লোবাল লঞ্চের আগে Reno 16F মডেলের একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এটি স্ট্যান্ডার্ড Reno 16-এর তুলনায় সাইজে বড়, কিন্তু ডাউনগ্রেড ফিচার অফার করে।
Oppo Reno 16 Series লঞ্চের তারিখ ঘোষণা হয়েছে। এই সিরিজের ফোন মে 25 চীনে লঞ্চ হচ্ছে। Reno 16 ও Reno 16 প্রাথমিকভাবে আসতে পারে। উভয় ফোনে 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা থাকতে পারে৷ পরে গ্লোবাল মার্কেটে Reno 16 Pro Mini এবং Reno 16C অর্ন্তভুক্ত হওয়ার সম্ভাবনা। এই সিরিজের মডেল ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে।