Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল, সেলফির জন্য আলাদা স্ক্রিন!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 জুন 2026 11:58 IST
হাইলাইট
  • Oppo Reno 16 সিরিজ Amazon ও Flipkart-এর মাধ্যমে ভারতে বিক্রি হবে
  • Oppo Bubble অ্যাক্সেসরিও দেশে আসছে
  • Oppo Reno 16 ও Reno 16 Pro মে মাসে চীনে লঞ্চ হয়েছে

OPPO is also bringing the Bubble accessory to India alongside the Reno 16 Series

Photo Credit: Oppo

Oppo জল্পনার অবসান ঘটিয়ে Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ করল। শুধু ফোন নয়, টিজারের মাধ্যমে Oppo Bubble অ্যাক্সেসরি এবং Enco Air 5 ইয়ারবাডেরও আগমনও নিশ্চিত করেছে চীনা সংস্থা। Reno 16 সিরিজের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ইতিমধ্যেই Flipkart এবং Amazon-এ লাইভ হয়েছে। অর্থাৎ, আসন্ন ফোনগুলো ওই দুই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে এ দেশে বিক্রি হবে। Oppo Bubble নামটা অনেকের কাছে অপরিচিত লাগবে। এটি আসলে একটি কাস্টমাইজেবল গোল ডিসপ্লে, যা চুম্বকের মতো ফোনের পিছনে আটকে যায়। এই অ্যাক্সেসরি রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি তোলার সুবিধা দেয়। আপনি ছবি তোলার আগে গোলাকার ডিসপ্লেতে প্রিভিউ দেখতে পাবেন।

Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল

Oppo Reno 16 ও Reno 16 Pro মে মাসের শেষে চীনে লঞ্চ হয়েছে। তবে চীনে শুধু দুটি মডেল উপলব্ধ হলেও, ভারত ও গ্লোবাল মার্কেটে আরও একটি মডেল রিলিজ করতে পারে সংস্থা। সেই ফোনের নাম Reno 16 FS বা Reno 16F, যার সঙ্গে স্পেসিফিকেশন ও হার্ডওয়্যারে সাদৃশ্য রেখে Oppo Reno 16c ভারতে আসবে। প্রসঙ্গত, গত বছর Oppo Reno 15 সিরিজের সবচেয়ে সস্তা মডেল ছিল Reno 15c।

ওপ্পো রেনো 16 ও রেনো 16 প্রো তিনটি রিয়ার ক্যামেরা অফার করে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3.5x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। উভয় ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যায়।
 
Oppo Reno 16 ফোনের চীনা ভ্যারিয়েন্টে Dimensity 8550 Super চিপসেট থাকলেও, ভারতীয় সংস্করণে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার হতে পারে। Reno 16 Pro চীনের বাইরেও Dimensity 9500s প্রসেসরে চলবে কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বেস ও প্রো মডেল যথাক্রমে 6,700mAh ও 7,000mAh ব্যাটারির সাথে এসেছে। প্রো ভার্সনে শুধুমাত্র ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।

স্ট্যান্ডার্ড Reno 16-এর সামনে 6.32 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে৷ এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন অফার করে। Pro মডেল অপক্ষাকৃত বড় 6.78 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এলেও, একই বৈশিষ্ট্য পেয়েছে। দুই ফোনে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে।

রিপোর্ট অনুসারে, Oppo Reno 16c/ Reno 16F রান করবে Dimensity 7300 প্রসেসরে। সামনে 6.32 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এতে 6,500mAh ব্যাটারি এবং 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে।

 
KEY SPECS
Display 6.32-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 6,700mAh
OS Android 16
Resolution 1216x2640 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  2. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  3. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  5. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  6. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  7. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  8. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  9. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  10. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.