Oppo Bubble

Oppo Bubble - ख़बरें

  • Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
    Oppo Reno 16 FS ইউরোপে 649 ইউরো মূল্যে লঞ্চ হয়েছে৷ এটি MediaTek Dimensity 7300 Energy প্রসেসর, 6,500mAh ব্যাটারি, এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে৷ এতে ট্রিপল রিয়ার ক্যামেরা, Snap Key AI বাটন, স্টেরিও স্পিকার, 4K ভিডিও রেকর্ডিং, IP68 রেটিং, এবং Oppo Bubble অ্যাক্সেসরি সাপোর্ট আছে।
  • সেলফির নিয়ম বদলে দিচ্ছে Oppo Reno 16 সিরিজ, অভিনব Bubble স্ক্রিনের সঙ্গে ভারতে আসছে
    Oppo Reno 16 ও Reno 16c জুলাই 2 ভারতে লঞ্চ হচ্ছে। Reno 16-এ 50MP প্রাইমারি ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুম-সহ 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। সিরিজের দুই মডেলেই 50MP সেলফি ক্যামেরা মিলবে। ফোনগুলির সঙ্গে Oppo Bubble মিলবে, যা 1.73 ইঞ্চির গোল ডিসপ্লেযুক্ত একটি ম্যাগনেটিক অ্যাক্সেসরি৷ এটি ফোনের পিছনে আটকে রাখা যাবে। ফলে রিয়ার ক্যামেরার ম্যাধ্যমে সেলফি তুলতে পারবেন। এছাড়াও, 10 মিটার দূর থেকে রিমোট কন্ট্রোল হিসেবেও কাজ করবে।
  • Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল, সেলফির জন্য আলাদা স্ক্রিন!
    Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল। শুধু ফোন নয়, Oppo Bubble অ্যাক্সেসরি ও Enco Air 5 ইয়ারবাডেরও আগমনও নিশ্চিত করেছে সংস্থা। Reno 16 সিরিজ Flipkart ও Amazon ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে এ দেশে বিক্রি হবে। Oppo Bubble আসলে একটি কাস্টমাইজেবল গোল ডিসপ্লে, যা চুম্বকের মতো ফোনের পিছনে আটকে যায়। এটি রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি তোলার সুবিধা দেয়। আপনি ছবি তোলার আগে গোলাকার ডিসপ্লেতে প্রিভিউ দেখতে পাবেন।
বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »