Oppo Bubble ভারতে 7,999 টাকায় লঞ্চ হয়েছে, যেখানে Oppo Enco Air 5 ইয়ারবাডের দাম 3,299 টাকা।
Photo Credit: Oppo
Oppo Bubble has a 1.73-inch AMOLED display that shows a live preview from the rear cameras
আজ (জুলাই 2) Oppo Reno 16 সিরিজের ফোনের সঙ্গে Oppo Enco Air 5 ও Oppo Bubble ভারতে লঞ্চ হয়েছে। Oppo Bubble নাম অনেকেই হয়তো প্রথমবার শুনছেন। এটি আসলে ছোট গোল ডিসপ্লেযুক্ত একটি অ্যাক্সেসরি, যা ফোনের পিছনে চুম্বকের মতো আটকে গিয়ে ভিউফাইন্ডারের কাজ করবে। ফলে ফ্রন্ট ক্যামেরার বদলে পিছনের ক্যামেরা দিয়ে আরও উন্নত মানের সেলফি বা ভ্লগ শ্যুট করতে পারবেন। অন্য দিকে, Oppo Enco Air 5 ইয়ারবাডে 52 ডেসিবেল ANC, 12 মিমি ডাইনামিক ড্রাইভার, এবং Google ফাস্ট পেয়ার ফিচার আছে।
ওপ্পো বাবল একটি গোল 1.73 ইঞ্চি অ্যামোলেড টাচস্ক্রিনের সঙ্গে এসেছে। এতে ফোনের পিছনের ক্যামেরার প্রিভিউ ফুটে উঠবে। এটি ব্লুটুথের মাধ্যমে ফোনের সঙ্গে কানেক্ট হবে ও 10 মিটার দূর থেকে রিমোট শাটার বাটনেরও কাজ করবে। এর ভিতরে 550mAh ব্যাটারি আছে, যা টাইপ-সি তারের মাধ্যমে চার্জ হবে। ম্যাগনেটিক অ্যাক্সেসরি মাত্র 7 মিমি পুরু এবং ওজন 27.5 গ্রাম।
Oppo Bubble
এটি চুম্বকের সাহায্যে ফোনের ব্যাক প্যানেলে বা রিংয়ে যুক্ত করা যাবে। স্ক্রিনে স্ট্যাটিক ওয়ালপেপার বা অ্যানিমেটেড লাইভ ফটো বা ভিডিও ডিসপ্লে করা যাবে। এতে 600 নিট ব্রাইটনেস ও IP54 স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং আছে। Oppo Bubble-এর দাম 7,999 টাকা৷ এটি জুলাই 9 থেকে Flipkart, Amazon, এবং Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।
Oppo Enco Air 5 ইয়ারবাডে টাইটেনিয়ামের আবরণযুক্ত ড্রাইভার আছে। এটি 52 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ কানে আসার আগেই ব্লক করে ডেবে। প্রতিটি ইয়ারবাডে তিনটি করে মোট ছয়টি মাইক্রোফোন দেওয়া হয়েছে। গান পরিবর্তন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু, ও প্লে/পজের জন্য টাচ কন্ট্রোল রয়েছে। কোম্পানি মোট 54 ঘন্টা ব্যাটারি লাইফের দাবি করছে। ANC অফ থাকলে 13 ঘন্টা গান শোনা যাবে।
Oppo Enco Air 5
Oppo Enco Air 5 মাত্র 10 মিনিটের চার্জে 11 ঘন্টা ব্যবহার করা যাবে। এতে ডুয়াল কানেকশন, AI ট্রান্সলেট, IP65 রেটিং, ও ব্লুটুথ 6.1 কানেক্টিভিটি রয়েছে। Oppo তাদের নতুন ইয়ারবাডের দাম 3,299 টাকা ধার্য করেছে। এটি বর্তমানে Flipkart, Amazon, এবং Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে উপলব্ধ।
প্রসঙ্গত, Oppo Reno 16 সিরিজের অধীনে Reno 16 এবং Reno 16c ভারত এসেছে। দুই ফোনে যথাক্রমে Qualcomm ও MediaTek প্রসেসর ব্যবহার রয়েছে। ফোনগুলি 80W ফাস্ট চার্জিং এবং 50MP সেলফি ক্যামেরা অফার করে৷ Reno 16-এর দাম 61,999 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে Reno 16c-এর স্টার্টিং প্রাইস 46,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity