Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক এল প্রকাশ্যে, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ

Oppo Reno 16 সিরিজ একাধিক মেমরি কনফিগারেশনে বিক্রি হবে।

Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক এল প্রকাশ্যে, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ

Photo Credit: Oppo

Oppo Reno 16 series will feature a triple rear camera unit

হাইলাইট
  • Oppo Reno 16 এবং Reno 16 Pro তিনটি কালার অপশনে আসবে
  • ফোনগুলি সর্বোচ্চ 16 জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যাবে
  • Oppo Reno 16 সিরিজ মে 25 চীনে লঞ্চ হচ্ছে
বিজ্ঞাপন

Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এল। গতকাল Oppo Reno 16 এবং Reno 16 Pro-এর লঞ্চ ডেট ঘোষণা হয়েছে। ফোনগুলি মে 25 চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। এখন সংস্থার নিজস্ব অনলাইন স্টোরের লিস্টিং থেকে উভয় স্মার্টফোনের অফিসিয়াল ডিজাইন, কালার অপশন, এবং মেমরি কনফিগারেশন সামনে চলে এসেছে। Reno লাইনআপের আগের মডেলগুলোর মতো আপকামিং Reno 16 সিরিজের ক্যামেরা কোয়ালিটিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে কোম্পানি। ইতিমধ্যেই অগ্রিম বুকিং আরম্ভ করে দিয়েছে। নতুন ফোনগুলি 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে।

Oppo Reno 16 সিরিজের স্টোরেজ ও কালার অপশন

স্ট্যান্ডার্ড Oppo Reno 16 একাধিক মেমরি অপশনে বিক্রি হবে। এটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। ফোনটি গ্যালাক্সি পার্পল, হার্টবিট স্টার (সাদা), ও মিডনাইট ব্ল্যাক রঙের বিকল্পে আসবে।

Oppo Reno 16 Pro সর্বাধিক 16 জিবি র‍্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। ডিভাইসটি মিডনাইট ব্ল্যাক, ড্রিম ব্লু, এবং হার্টবিট স্টার কালার অপশনে পাওয়া যাবে। ডিজাইনের কথা বললে, ফোনের পিছনে চৌকো ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে, যার মধ্যে তিনটি সেন্সর, রেনো ব্র্যান্ডিং, ও LED ফ্ল্যাশ বর্তমান। ডিভাইসে ফ্ল্যাট মেটাল ফ্রেম ব্যবহার হয়েছে৷ এছাড়াও, ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য দুই পাশে অ্যান্টেনা ব্যান্ড আছে।

রিপোর্ট বলছে, ওপ্পো রেনো 16 মডেলে 6.32 ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকতে পারে, যা 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। রেনো 16 প্রো একই রেজোলিউশন অফার করবে, তবে ডিসপ্লের সাইজ আরও বড় হবে। শোনা যাচ্ছে, এতে 6.78 ইঞ্চি ওলেড প্যানেল দেওয়া হবে। অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটের জন্য এলটিপিও প্রযুক্তি থাকবে।

Reno 16 চলতে পারে Dimensity 8500 চিপসেটে। এই ফোনে 6,700mAh ব্যাটারি ও 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। Reno 16 Pro নতুন Dimensity 9500s প্রসেসর ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। এটি 7,000mAh ব্যাটারি, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, এবং 50W ওয়্যারলেস চার্জিং অফার করতে পারে।

Oppo Reno 16 এবং Reno 16 Pro একই ক্যামেরা সেটআপ অফার করবে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ফোনগুলি 200 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »