200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ

Oppo Reno 16 সিরিজের অধীনে Reno 16 এবং Reno 16 Pro মে মাসের শেষে চীনে লঞ্চ হয়েছে।

200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ

Photo Credit: Oppo

Oppo Reno 16 series was launched in China in May

হাইলাইট
  • Oppo Reno 16 Series জুলাই 2 ভারতে আসতে পারে
  • Reno 16 ও Reno 16 Pro চীনে 200MP ট্রিপল ব্যাক ক্যামেরা-সহ উপলব্ধ
  • Oppo Reno 16-এর ভারতীয় ভার্সনে Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকতে পারে
বিজ্ঞাপন

Oppo Reno 16 আগামী মাসে ভারতে আসতে পারে। সংস্থার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই এখন লঞ্চের তারিখ ফাঁস হয়েছে। Reno 16 ও Reno 16 Pro মে মাসের শেষে চীনে আত্মপ্রকাশ করেছে। উভয় ফোনে AMOLED ডিসপ্লে, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, NFC, 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, হাই-পারফরম্যান্স Dimensity প্রসেসর, এবং 16 জিবি র‍্যাম রয়েছে। ফোনগুলোর ভারতীয় ভ্যারিয়েন্টে সমস্ত স্পেসিফিকেশন এক থাকবেও, আলাদা প্রসেসর ব্যবহার হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সম্প্রতি Oppo Reno 16 মডেলের ভারতীয় এবং গ্লোবাল ভ্যারিয়েন্ট Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছে।

Oppo Reno 16 Series জুলাই 2 ভারতে লঞ্চ হবে

টিপস্টার অভিষেক যাদব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে দাবি করেছেন, Oppo Reno 16 সিরিজ জুলাই 2 ভারতে লঞ্চের জন্য প্রস্তুত। যদিও কোম্পানি এখনও অফিসিয়াল লঞ্চ ডেট প্রকাশ করেনি। Reno 16 এবং Reno 16 Pro-এর পাশাপাশি Reno 16 FS ভারতে আসতে পারে। এটি ইতালির অনলাইন রিটেলার Epto-এর ওয়েবসাইটে লিস্টেড থাকতে দেখা গিয়েছে।
 

Oppo Reno 16 ফোনের চীনা ভ্যারিয়েন্টে Dimensity 8550 Super চিপসেট থাকলেও, ভারতীয় সংস্করণে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার হতে পারে। Geekbench লিস্টিংয়ে প্রকাশিত কোর কনফিগারেশন ফোনটির ভারতীয় ও গ্লোবাল মডেলে Snapdragon-এর দিকেই ইঙ্গিত করছে।

প্রসঙ্গত, Oppo Reno 16 Pro চীনে Dimensity 9500s প্রসেসর দ্বারা চালিত। স্ট্যান্ডার্ড Reno 16-এর সামনে 6.32 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড স্ক্রিন আছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 3,600 নিট পিক ব্রাইটনেস অফার করে। Pro মডেলে একই বৈশিষ্ট্য বর্তমান, কিন্তু অপক্ষাকৃত বড় 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।

রেনো 16 এবং রেনো 16 প্রো তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল (3.5x অপটিক্যাল জুম) পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। ফোনগুলোর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপলব্ধ।

Oppo Reno 16 ও Reno 16 Pro থাক্রমে 6,700mAh এবং 7,000mAh ব্যাটারির সাথে এসেছে। প্রো ভার্সনে শুধুমাত্র 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। নতুন ফোনগুলো Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে। বায়োমেট্রিক সেফটির জন্য স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »