সস্তা হল Oppo Reno 2F; নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 ফেব্রুয়ারি 2020 17:26 IST
হাইলাইট
  • 2,000 টাকা সস্তা হয়েছে Oppo Reno 2F
  • এই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা রয়েছে
  • ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P70 চিপসেট

Oppo Reno 2F -এ পপ-আপ সেলফি ক্যামেরা রয়েছে

2,000 টাকা সস্তা হল Oppo Reno 2F। গত বছর অগাস্টে লঞ্চ হলেও অক্টোবরে বিক্রি শুরু হয়েছিল এই ফোন। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। Android Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে নতুন ColorOS 6.1 স্কিন। ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে VOOC 3.0 ফ্ল্যাশ চার্জ সাপোর্ট থাকছে। সঙ্গে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা।

Oppo Reno 2F এর দাম

Oppo Reno 2F এর দাম কমে হয়েছে 21,990 টাকা। 8GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন কেনা যাবে। ইতিমধ্যেই Amazon.in থেকে নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

Advertisement

কবে লঞ্চ হবে Galaxy M31? জানিয়ে দিল Samsung

Oppo Reno 2F স্পেসিফিকেশন

Oppo Reno 2F ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P70 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। Oppo Reno 2F ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC Flash Charge 3.0 সাপোর্ট।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

ছবি তোলার জন্য Oppo Reno 2F ফোনের ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Samsung ISOCELL GM1 সেন্সর। সাথে থাকছে একটি 119 ডিক্রি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা,  2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি তোলার জন্য Oppo Reno 2F ফোনের পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল সেন্সর।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.