Oppo India

Oppo India - ख़बरें

  • Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
    Oppo অক্টোবরে ভারত-সহ গ্লোবাল মার্কেটে Find X10 সিরিজ লঞ্চের পরিকল্পনা করছে। সংস্থা দীপাবলির আগেই ভারতে আনার কথা ভাবছে। কারণ পুজোর মরসুমে দেশজুড়ে কেনাকাটা বাড়ে। তাই এই সময়কে বেছে নিয়ে চাহিদাকে কাজে লাগাতে চাইছে কোম্পানি। Find X10 Pro Max-এর ফাইন্ড প্রাইমারি, পেরিস্কোপ টেলিফটো, এবং আল্ট্রাওয়াইড — তিনটি লেন্সেই 200 মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে। মেইন ক্যামেরায় Samsung-এর নতুন HPC সেন্সর ব্যবহার হতে পারে। স্ট্যান্ডার্ড Find X10 মডেলে MediaTek Dimensity 9600 দেখা যেতে পারে।
  • 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
    Oppo Find X8 Pro এখন অ্যামাজনে 79,990 টাকায় বিক্রি হচ্ছে। এটি ভারতে লঞ্চের সময় দাম 99,999 টাকা ছিল। অর্থাৎ সরাসরি 20,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এটি 16 জিবি র‍্যাম এবং 512 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। নির্বাচিত ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে আরও 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ, 23,000 টাকা সাশ্রয় করার সুযোগ। এই ফোনে দুর্ধর্ষ সব ফিচার্স রয়েছে। এটি Hasselblad-টিউনড কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। পিছনের চারটি ক্যামেরাই 50 মেগাপিক্সেলের। Oppo Find X8 Pro মডেলে ফ্ল্যাগশিপ Dimensity 9400 প্রসেসর রয়েছে।
  • দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
    Oppo Find X9 বর্তমানে ফ্লিপকার্টে 62,779 টাকায় লিস্টেড আছে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি লঞ্চ হয়েছিল 74,999 টাকায়। কিন্তু মে মাসে দাম 10,000 টাকা বেড়ে হয়েছিল 84,999 টাকা। সেই হিসেবে এখন ফোনটি 22,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। যারা 60,000 টাকার কাছাকাছি দামে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর, Hasselblad-টিউনড 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 120x AI টেলিস্কোপিক জুম, ও 80W ফাস্ট চার্জিং-সহ বিভিন্ন প্রিমিয়াম ফিচার্স আছে।
  • দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
    Oppo Reno 16 5G-এর নতুন 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে আসতে পারে। নতুন বেস মডেলের দাম 60,000 টাকা থেকে 62,000 টাকার মধ্যে থাকতে পারে। বর্তমানে ডিভাইসের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 66,999 টাকায় বিক্রি হচ্ছে। ফলে স্পেসিফিকেশন না বদলে অপেক্ষাকৃত কম দামে ফোন বিক্রির সুযোগ পাবে কোম্পানি। ক্রেতাদের সামনেও আরও একটি অপশন চলে আসবে। বেশি স্টোরেজ চান না এমন গ্রাহকরা কম দামের কনফিগারেশন বেছে নিতে পারবে।
  • ভারতে তৈরি হবে Oppo, OnePlus, এবং Realme-এর স্মার্টফোন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বড় সাফল্য
    অ্যাম্বার এন্টারপ্রাইজেস ওপ্পো মোবাইল ইন্ডিয়ার সঙ্গে ম্যানুফ্যাকচারিং কোলাবোরেশন চুক্তি করেছে। এই এগ্রিমেন্টের অধীনে রিয়েলমি, ওয়ানপ্লাস, এবং ওপ্পোর স্মার্টফোন তৈরি করবে তারা। 2027 সালের মার্চের মধ্যে ট্রায়াল প্রোডাকশন শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। 2027-28 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বাণিজ্যিকভাবে উৎপাদন চালু হবে। প্রথম বছরে 80 লাখ স্মার্টফোন উৎপাদন হতে পারে। দ্বিতীয় বছরে আউটপুট দ্বিগুণ করে 1.5 কোটি থেকে 1.6 কোটি ইউনিটে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
  • 20,000 টাকার মধ্যে কোন 5G ফোন সেরা, OnePlus N6x, Vivo T5 Lite 5G, নাকি Oppo K14x 5G?
    সাম্প্রতিক সময়ে স্মার্টফোনের মূল্যবৃদ্ধির কারণে বাজেট সেগমেন্টে বিকল্প কমে গিয়েছে। তবে জুলাইয়ে Vivo T5 Lite 5G ও OnePlus N6x-এর লঞ্চ ক্রেতাদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনেছে। অন্য দিকে, ফেব্রুয়ারিতে বাজারে আসা Oppo K14x 5G এখনও বাজেট ফোন হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছে। এখানে 20,000 টাকার রেঞ্জে Vivo T5 Lite 5G, OnePlus N6x, ও Oppo K14x 5G-এর বিস্তারিত তুলনা করা হল, যাতে ক্রেতারা বুঝতে পারবেন কোন 5G ফোন কেনা বেশি লাভজনক।
  • 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
    র‍্যাম, মেমরি চিপ, ও বিভিন্ন যন্ত্রাংশের দাম অগ্নিমূল্য হওয়ার ফলে প্রতি মাসে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে স্মার্টফোনের। কিন্তু 2025 সালে লঞ্চ করা বেশ কয়েকটি ফোন বড় অঙ্কের ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। যার মধ্যে Oppo K13 Turbo Pro 5G এখন 7,000 টাকা সস্তায় কেনার সুযোগ। ফ্লিপকার্টে 30,999 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে।গত বছর আগস্টে লঞ্চের সময় দাম 37,999 টাকা ছিল।
  • OnePlus ভারতে ব্যবসা বন্ধ করতে চলেছে, আর কি মিলবে না সংস্থার ফোন?
    ওয়ানপ্লাস আগামী বছরের কোনও এক সময়ে ভারতে ব্যবসা বন্ধ করবে। তবে চীনে তাদের ব্যবসা চালু থাকবে। আর্ন্তজাতিক বাজারে Oppo-এর ব্যবসায় মন্দা OnePlus বন্ধ করার মূল কারণ হতে পারে। এই সিদ্ধান্তের পিছনে ব্যবসার মন্থর বৃদ্ধি, DRAM ও অন্যান্য মেমোরি চিপের মূল্যবৃদ্ধি, Apple-কে ঘিরে চলা আইনি বিরোধ, এবং আমেরিকায় ভূরাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করা হয়েছে।
  • ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
    Oppo Reno 16 সিরিজের ফোনের সঙ্গে Oppo Enco Air 5 ও Oppo Bubble ভারতে লঞ্চ হয়েছে। Oppo Bubble গোল ডিসপ্লেযুক্ত একটি অ্যাক্সেসরি, যা ফোনের পিছনে চুম্বকের মতো আটকে গিয়ে ভিউফাইন্ডারের কাজ করবে। ফলে ফ্রন্ট ক্যামেরার বদলে পিছনের ক্যামেরা দিয়ে আরও উন্নত মানের সেলফি বা ভ্লগ শ্যুট করতে পারবেন। এটি ব্লুটুথের মাধ্যমে ফোনের সঙ্গে কানেক্ট হবে ও 10 মিটার দূর থেকে রিমোট শাটার বাটনেরও কাজ করবে। Oppo Enco 5 ইয়ারবাডে টাইটেনিয়াম-কোটেড 12 মিমি ড্রাইভার রয়েছে। এটি 52 ডেসিবেল ANC অফার করে। এতে টাচ কন্ট্রোল রয়েছে। কোম্পানি মোট 54 ঘন্টা ব্যাটারি লাইফের দাবি করছে। ANC অফ থাকলে 13 ঘন্টা গান শোনা যাবে।
  • Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
    Oppo Reno 16 সিরিজের অধীনে Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হয়েছে। দুই স্মার্টফোনে যথাক্রমে Snapdragon 7 Gen 4 ও Dimensity 7300 প্রসেসর ব্যবহার হয়েছে। ফোনগুলি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 80W ফাস্ট চার্জিং, ও Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিনের সঙ্গে এসেছে।
  • সেলফির নিয়ম বদলে দিচ্ছে Oppo Reno 16 সিরিজ, অভিনব Bubble স্ক্রিনের সঙ্গে ভারতে আসছে
    Oppo Reno 16 ও Reno 16c জুলাই 2 ভারতে লঞ্চ হচ্ছে। Reno 16-এ 50MP প্রাইমারি ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুম-সহ 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। সিরিজের দুই মডেলেই 50MP সেলফি ক্যামেরা মিলবে। ফোনগুলির সঙ্গে Oppo Bubble মিলবে, যা 1.73 ইঞ্চির গোল ডিসপ্লেযুক্ত একটি ম্যাগনেটিক অ্যাক্সেসরি৷ এটি ফোনের পিছনে আটকে রাখা যাবে। ফলে রিয়ার ক্যামেরার ম্যাধ্যমে সেলফি তুলতে পারবেন। এছাড়াও, 10 মিটার দূর থেকে রিমোট কন্ট্রোল হিসেবেও কাজ করবে।
  • Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
    রিয়েলমি ইন্ডিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মাইকেল গুও। তাঁকে 2018 সালে রিয়েলমি ইন্ডিয়ার সেলস ও GTM ডিরেক্টর পদে নিয়োগ করা হয়। তাঁর নেতৃত্বে এ দেশের বাজারে খুব অল্প সময়ের মধ্যে দ্রুত সাফল্যের মুখ দেখে রিয়েলমি। মাধব শেঠের প্রস্থানের পর তিনি 2023 সালের মার্চে ভারতে ফিরে রিয়েলমি ইন্ডিয়ার নতুন CEO হন। দীপাবলির পর Oppo Group-এর মধ্যে বড় ধরনের পুর্নগঠন শুরু হবে।রিয়েলমিকে আলাদা ব্র্যান্ড হিসেবে পরিচালনা না করে Reno-এর মতো একটি প্রোডাক্ট লাইনআপে রূপান্তর করতে পারে ওপ্পো।
  • জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
    Oppo Reno 16 সিরিজের ইন্ডিয়ান লঞ্চ ডেট আরও একবার ফাঁস হয়ে গিয়েছে। টিপস্টার দেবায়ন রায় জানিয়েছেন, Oppo Reno 16 ও Reno 16c ভারতে জুলাই 2 লঞ্চ হবে। উভয় ফোনের সেল জুলাই 9 থেকে শুরু হবে৷ Reno 16 Pro পরবর্তীকালে ভারতে আসবে বলে দাবি করা হয়েছে৷
  • ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
    মূল্যবৃদ্ধির জমানায় 25,000 টাকার নিচে ফোন থেকে 5G নেটওয়ার্ক সাপোর্ট বা 5G-সক্ষম প্রসেসর বাদ দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিরা। রিপোর্ট বলছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে 25,000 টাকার নিচে একাধিক নতুন 4G স্মার্টফোন লঞ্চ হতে পারে। যদিও সেই সমস্ত ব্র্যান্ডের নাম প্রকাশ্যে আসেনি। এটুকু স্পষ্ট যে এবার মিড-রেঞ্জে 4G ফোনের কামব্যাক ঘটছে
  • Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল, সেলফির জন্য আলাদা স্ক্রিন!
    Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল। শুধু ফোন নয়, Oppo Bubble অ্যাক্সেসরি ও Enco Air 5 ইয়ারবাডেরও আগমনও নিশ্চিত করেছে সংস্থা। Reno 16 সিরিজ Flipkart ও Amazon ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে এ দেশে বিক্রি হবে। Oppo Bubble আসলে একটি কাস্টমাইজেবল গোল ডিসপ্লে, যা চুম্বকের মতো ফোনের পিছনে আটকে যায়। এটি রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি তোলার সুবিধা দেয়। আপনি ছবি তোলার আগে গোলাকার ডিসপ্লেতে প্রিভিউ দেখতে পাবেন।

Oppo India - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »