আপাতত শুধুমাত্র চিনে লঞ্চ হবে Oppo Reno। 24 এপ্রিল বিশ্ব বাজারে লঞ্চ হবে নতুন Oppo Reno।
বুধবার চিনে লঞ্চ হবে Oppo Reno
সম্প্রতি লঞ্চ হয়েছে Oppo –র সাব ব্র্যান্ড Reno। বুধবার এই ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টফোন লঞ্চ হবে। দুটি ভেরিয়েন্টে বাজারে আসবে এই ফোন। একটি ভেরিয়েন্টে থাকবে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট অন্যটিতে থাকবে মিডরেঞ্জ Snapdragon 710 চিপসেট। প্রথম ভেরিয়েন্টে থাকছে 10x জুম। ইতিমধ্যেই একের পর এক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। ফাঁস হয়েছে বিভিন্ন ছবি ও ফোনের স্পেসিফিকেশন।
বুধবার চিনে লঞ্চ হবে নতুন Oppo Reno। ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে Oppo। কোম্পানি জানিয়েছে লঞ্চের পরে আজই বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
আপাতত শুধুমাত্র চিনে লঞ্চ হবে Oppo Reno। 24 এপ্রিল বিশ্ব বাজারে লঞ্চ হবে নতুন Oppo Reno।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে চারটি রঙে পাওয়া যাবে নতুন Oppo Reno। এই চারটি রঙ হল এক্সট্রিম মিডনাইট ব্ল্যাক, নেবুলা পার্পল, ফগ সি গ্রিন আর মিস্ট পাওডার। 6GB +128GB স্টোরেজ আর 6GB+256GB স্টোরেজে পাওয়া যাবে এক্সট্রিম মিডনাইট ব্ল্যাক। 6GB + 128GB স্টোরেজে পাওয়া যাবে নেবুলা পার্পল। 6GB+256GB স্টোরেজ আর 8GB+256GB স্টোরেজে পাওয়া যাবে ফগ সি গ্রিন আর 6GB RAM+256GB স্টোরেজে পাওয়া যাবে মিস্ট পাওডার।
অন্য একটি রিপোর্টে জানানো হয়েছে Oppo Reno ফোনে থাকছে প্যানারোমিক স্প্রিন, NFC আর VOOC 3.0 চার্জ সাপোর্ট। ইতিমধ্যেই এক টিজারে Oppo জানিয়েছে নতুন ফোনে 93.1 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও থাকবে।
দুটি ভেরিয়েন্টে বাজারে আসবে এই ফোন। একটি ফোনে থাকবে মিডরেঞ্জ Snapdragon 710 চিপসেট। অন্যটিতে থাকবে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট। হাই এন্ড ভেরিয়েন্টে থাকবে 10X জুম। এই ভেরিয়েন্টের নাম হবে Oppo Reno 10X Zoom। সম্প্রতি Oppo Reno 10X Zoom ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে থাকবে OLED ডিসপ্লে। রিপোর্টে জানানো হয়েছে ফোনের ভিতরে থাকবে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে Oppo –র ColorOS 6.0 স্কিন। Oppo Reno 10X Zoom ফোনের ওজন 215 গ্রাম।
ভিয়েতনামে এক রিপোর্টে Oppo Reno 10X Zoom ফোনের দাম জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ভারতীয় মুদ্রায় 41,300 টাকা থেকে 44,000 টাকা দামে পাওয়া যাবে এই ফোন। Huawei P30 আর Samsung Galaxy S10e এর সাথে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে Oppo Reno 10X Zoom।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Gaming Headset Deals Under Rs. 5,000
Amazon Great Indian Festival 2026 Sale: Best Gaming Monitors Under Rs. 20,000
Amazon Great Indian Festival 2026: Best Power Bank Deals