Poco C85x 5G ভারতে লঞ্চ হল, একদম সস্তায় 6300mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 মার্চ 2026 14:44 IST
হাইলাইট
  • Poco C85x 5G-এর সামনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  • এটি 6,300mAh ব্যাটারি ও 15W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে
  • ফোনের পিছনে 32 মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা রয়েছে।

Poco C85x 5G packs a 6,300mAh battery with support for 15W wired charging

Photo Credit: Poco

Poco C85x 5G আজ ভারতে লঞ্চ হয়েছে৷ এটি কম দামে স্টাইলিশ ডিজাইন এবং বেশ কিছু আকর্ষণীয় ফিচার্সের সাথে বাজারে এসেছে। নতুন ফোনটির তিন প্রধান হাইলাইট হল 6.9 ইঞ্চি অ্যাডাপ্টিভসিঙ্ক ডিসপ্লে, শক্তিশালী 6,300mAh ব্যাটারি, এবং 120Hz রিফ্রেশ রেট। এটি 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে। শাওমির সাব-ব্র্যান্ড দাবি করছে, ব্যাটারি ফুল চার্জে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। Poco C85x 5G মডেলের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে রিভার্স চার্জিং, ট্রিপল TUV Rheinland সার্টিফিকেশন, 200 শতাংশ সুপার ভলিউমের সাথে ডুয়াল স্পিকার সেটআপ, ইত্যাদি।

Poco C85x 5G দাম

Poco C85x 5G মডেলের 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 11,999 টাকা ধার্য করেছে পোকো। এটি ব্ল্যাক, গোল্ড, ও গ্রীন কালার অপশনে পাওয়া যাবে। নতুন ফোনটির সেল ফ্লিপকার্টে মার্চ 14 থেকে শুরু হচ্ছে।

Poco C85x 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

পোকো সি85এক্স মডেলের 6,300mAh ব্যাটারি এক চার্জে 20+ ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, 14+ ঘন্টা গেমিং টাইম, 35+ ঘন্টা ভিডিও, এবং 50+ ঘন্টা ভয়েস কলিং অফার করবে। এতে 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। আবার রিভার্স চার্জিং প্রযুক্তি থাকায় ফোন থেকে ছোট ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়া যাবে, যার মধ্যে রয়েছে ব্লুটুথ ইয়ারফোন ও স্মার্টওয়াচ।

Poco C85x 5G ফোনের সামনে 6.9 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 800 নিট পিক ব্রাইটনেস, HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) অফার করে। ফোনটির স্ক্রিন TUV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড, ফলে ব্যবহারকারীর চোখ সুস্থ রাখতে সাহায্য করবে।

পোকোর নতুন ফোনের সামনে ওয়াটার ড্রপ স্টাইলের নচের ভিতরে সেলফি ক্যামেরা অবস্থান করছে। এতে একটি 8 মেগাপিক্সেল সেন্সর দিয়েছে কোম্পানি। ব্যাক প্যানেলে 32 মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরার সাথে একটি সেকেন্ডারি ক্যামেরাও আছে, যার সম্পর্কে বেশি তথ্য প্রকাশ হয়নি।

Advertisement

Poco C85x 5G ফোনে Unisoc T8300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি LPDDR4x র‍্যাম ও UFS 2.2 স্টোরেজ অপশনের সঙ্গে যুক্ত। ফোনটির স্টোরেজ SD কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এই ফোন Android 16 অপারেটিং সিস্টেম নির্ভর HyperOS 3 কাস্টম সফটওয়্যারে রান করে। এতে বেসিক IP52 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং আছে

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.