ফ্লিপকার্টের লিস্টিং থেকে পোকো সি85এক্স 5G-এর লঞ্চের তারিখ জানা গিয়েছে। এটি আগামী মঙ্গলবার ভারতে রিলিজ হচ্ছে। অফিসিয়াল টিজারে "ব্যাটারি কা খিলাড়ি" ট্যাগলাইন ব্যবহার করেছে পোকো। এটি ইঙ্গিত করছে, স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হবে ব্যাটারি ডিপার্টমেন্ট। তবে সংস্থা এখনও ব্যাটারির ক্যাপাসিটি প্রকাশ করেনি।