মাত্র 18,999 টাকায় পাওয়া যাচ্ছে 128GB স্টোরেজের Poco F1। 256GB স্টোরেজে এই ফোন কেনার খরচ 22,999 টাকা। এছাড়াও এই সেলে আর্মার্ড এডিশানে Poco F1 কিনতে 23,999 টাকা খরচ হবে।
গত বছর অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Poco F1
প্রায় এক বছর আগে ভারতে লঞ্চ হয়েছিল Poco F1। লঞ্চের পরে আবিশ্বাস্য দামে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন দিয়ে টেক প্রেমীদের মন জিতেছিল এই স্মার্টফোন। এর পরে একাধিক বার এই ফোনের দাম কমেছে। টেক প্রেমীদের মধ্যে Poco F1 এর প্রাসঙ্গিকতা বেড়েছে। এবার এই ফোনের একাধিক ভেরিয়েন্টে দুর্দান্ত সেল নিয়ে এল Xiaomi। 31 জুলাই পর্যন্ত এই সেল চলবে। Poco Days Sale এ সস্তা হয়েছে Poco F1 এর 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। সাথে থাকছে নো কস্ট ইএমআই আর এক্সচেঞ্জে অতিরিক্ত 2,000 টাকা ছাড়।
মাত্র 18,999 টাকায় পাওয়া যাচ্ছে 128GB স্টোরেজের Poco F1। 256GB স্টোরেজে এই ফোন কেনার খরচ 22,999 টাকা। এছাড়াও এই সেলে আর্মার্ড এডিশানে Poco F1 কিনতে 23,999 টাকা খরচ হবে। তবে বেস ভেরিয়েন্টে এই ফোনের দাম কমেনি। 64GB ভেরিয়েন্টে Poco F1 কিনতে 17,999 টাকা খরচ হবে।
ডুয়াল সিম Poco F1 এ Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। Poco F1 এর ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12 megapixel Sony IMX363 সেন্সার। কোম্পানির Mi 8 ফোনেও একই ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছিল Poco F1।
কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch