স্টেবেল আপডেটে আরও ধারালো হল Poco F1 এর ক্যামেরা

Widevine L1 সাপোর্ট ছাড়াও রিয়ার ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করার ফিচার যোগ হয়েছে। আর থাকছে গেম টার্বো মোড। এই মোডে গেম খেলার অভিজ্ঞতা আরও মসৃণ হবে।

স্টেবেল আপডেটে আরও ধারালো হল Poco F1 এর ক্যামেরা

Photo Credit: Twitter/ C Manmohan

MIUI 10 3.4.0 আপডেটে Poco F1 এ যোগ হয়েছে মার্চ মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ

হাইলাইট
  • আপডেটে Poco F1 এ Widevine L1 সাপোর্ট যোগ হয়েছে
  • রিয়ার ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করা যাবে
  • আর থাকছে গেম টার্বো মোড
বিজ্ঞাপন

MIUI 10 3.4.0 স্টেবেল আপডেট পেতে শুরু করল Poco F1 গ্রাহকরা। লঞ্চের পরে এই ফোনে Widevine L1 সাপোর্ট না থাকার কারনে Amazon Prime Video ও Netflix এর মতো অ্যাপ থেকে HD ভিডিও স্ট্রিম করতে না পারার অভিযোগ উঠেছিল। এবার নতুন আপডেটে Poco F1 এ Widevine L1 সাপোর্ট যোগ হয়েছে। এই আপডেটে Amaozn Prime Video ও Hotstar এর মতো অ্যাপ থেকে Poco F1এ HD ভিডিও স্ট্রিম করা যাবে।

Widevine L1 সাপোর্ট ছাড়াও রিয়ার ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করার ফিচার যোগ হয়েছে। আর থাকছে গেম টার্বো মোড। এই মোডে গেম খেলার অভিজ্ঞতা আরও মসৃণ হবে। ধাপে ধাপে সব Poco F1 গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।

pocof1

ভারতে Poco জেনারেল ম্যানেজার   সি মনমোহন ট্যুইটারে জানিয়েছেন, ইতিমধ্যেই এই আপডেট পাঠানো শুরু হয়েছে। MIUI 10 3.4.0 আপডেটে Poco F1 এ Widevine L1 সাপোর্ট পৌঁছেছে। আপাতত Amazon Prime Video ও Hotstar থেকে HD স্ট্রিম করা গেলেও এখনই Netflix HD স্ট্রিম সাপোর্ট যোগ হচ্ছে না এই ফোনে। এর সাথেই MIUI 10 3.4.0 আপডেটে Poco F1 এ যোগ হয়েছে মার্চ মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ।

ডুয়াল সিম Poco F1 এ Android Pie অপারেটিং সিস্টেমের উপর চলবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Poco F1 এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12MP Sony IMX363 সেন্সার। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Sturdy body
  • Good battery life
  • Bad
  • Average low-light camera performance
  • No video stabilisation at 4K
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1080x2246 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল
  2. Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম
  3. Samsung Galaxy S25 FE এখন সস্তা, 10,000 টাকার বেশি ছাড়ে প্রিমিয়াম ফোন
  4. Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোন আনছে রিয়েলমি, প্রকাশ হল টিজার
  5. Vivo V70 FE ফোনের প্রথম টিজার ভারতে প্রকাশ হল, সস্তায় 200MP OIS ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে
  6. 3,000 টাকা ছাড়ে শুরু হল Poco X8 Pro সিরিজের বিক্রি, 9,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে
  7. OnePlus Ace 6 Ultra এপ্রিলে 165Hz ডিসপ্লে ও ফ্ল্যাগশিপ Dimensity 9500 চিপসেটের সাথে লঞ্চ হবে
  8. WhatsApp: মেসেজ দেখলেই ডিলিট হবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার জানেন?
  9. Jio-এর সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান, 900 জিবির বেশি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ফ্রি জিওহটস্টার
  10. Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »