গত এক বছরে Poco F1 ফোনের দাম অনেকটাই কমেছে। এবার বর্ষপূর্তি উপলক্ষ্যে যে কোন স্মার্টফোন এক্সচেঞ্জ করে Poco F1 করলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় দেওয়ার ঘোষনা করল Xiaomi।
2018 সালে ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ হয়েছিল Poco F1
2018 সালের 22 অগাস্ট ভারতে লঞ্চ হয়েছিল Poco F1। অবিশ্বাস্য দামে ফ্ল্যাগশিপ চিপসেট দিয়ে গোটা দেশের স্মার্টফোন প্রেমীদের নজর কেড়েছিল এই ফোন। এর পর কেটে গিয়েছে এক বছর। এখনও ভারতের স্মার্টফোন প্রেমীদের মধ্যে সমান জনপ্রিয় এই স্মার্টফোন। গত এক বছরে Poco F1 ফোনের দাম অনেকটাই কমেছে। এবার বর্ষপূর্তি উপলক্ষ্যে যে কোন স্মার্টফোন এক্সচেঞ্জ করে Poco F1 করলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় দেওয়ার ঘোষনা করল বেজিং এর কোম্পানিটি।
6GB RAM + 128GB স্টোরেজে Poco F1 এর দাম 18,990 টাকা। 8GB RAM + 256GB স্টোরেজে Poco F1 কিনতে খরচ হবে 22,999 টাকা। Xiaomi জানিয়েছে যে কোন পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Poco F1 করলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। Amazon ও Mi.com থেকে এই ফোন কেনা যাবে।
Amazon.in থেকে Poco F1 কিনলে নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 5 শতাংশ ছাড়। এছাড়াও এই ফোনের সাথে অন্যান্য ব্যাঙ্ক অফার থাকছে। Mi.com থেকে Poco F1 কিনলেও থাকছে নো-কস্ট ইএমআই এর সুবিধা।
ডুয়াল সিম Poco F1 এ Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। Poco F1 এর ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 1 মেগাপিক্সেল Sony IMX363 সেন্সার। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছিল Poco F1।
কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 মিমি হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Alexa Tablet 8, Alexa Tablet 11, Alexa Tablet 12 Pro Launched With Google Play Store Integration: Price, Specifications
Amazon Great Indian Festival 2026: Best Phone Deals Under Rs. 40,000 From Samsung, Redmi, OnePlus and More