আগামী সপ্তাহেই বাজারে আসতে পারে Poco X2

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 মে 2020 12:15 IST
হাইলাইট
  • 12 মে নতুন ফোন আনছে Poco
  • বাজারে আসতে পারে Poco F2
  • Poco F2 কিনতে 570 ইউরো খরচ হতে পারে

চারটি রঙে পাওয়া যাবে Poco F2 Pro

2018 সালে লঞ্চ হয়েছিল Poco F1। এর ফোনের দুর্দান্ত সাফল্যের পর থেকেই Poco F2 লঞ্চ ঘিরে জল্পনা শুরু হয়েছিল। চলতি বছরে বাজারে এসেছিল কোম্পানির Poco X2। সেই ফোনে মিডরেঞ্জ চিপসেট দিয়েছিল Poco। সাম্প্রতিক একাধিক রিপোর্টে Poco F2 ও Poco F2 Pro লঞ্চের খবর সামনে আসছিল। সম্প্রতি ট্যুইটারে প্রকাশিত টিজারে এই দুই ফোন লঞ্চের ইঙ্গিত দিয়েছে চিনের সংস্থাটি।

টিজারে প্রকাশিত ভিডিওতে জানানো হয়েছে 12 মে নতুন স্মার্টফোন আনছে Poco। বিশ্বব্যাপী বিভিন্ন দেশে একসঙ্গে এই ফোন বাজারে আসবে। ভিডিওতে একাধিক সোশ্যাল মিডিয়া কমেন্টে Poco F2 ও Poco F2 সম্পর্কে গ্রাহকের প্রশ্নের স্ক্রিনশট প্রকাশ করেছে। একই সঙ্গে জানানো হয়েছে 12 মে লঞ্চ হবে Poco F1-এর উত্তরসূরি।

Advertisement

সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল 128GB স্টোরেজে Poco F2 কিনতে 570 ইউরো (প্রায় 46,800 টাকা) খরচ হবে। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K30 Pro। চিনের বাইরে Poco F2 Pro নামে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi। নীল ধুসর, বেগুনী ও সাদা রঙে পাওয়া যাবে Poco F2 Pro।

ডুয়াল সিম Redmi K30 Pro-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি HDR 10+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 8GB LPDDR5 RAM ও UFS 3.1 স্টোরেজ। যদিও 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে LPDDR4X RAM ও UFS 3.0 স্টোরেজ থাকবে।

Redmi K30 Pro ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। প্রাইমারি ক্যামেরায় রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের পপ-আপ ক্যামেরায় রয়েছে 20 মেগাপিক্সেল সেন্সর।

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড 5G (NSA+SA), Wi-Fi 6, NFC, USB Type-C পোর্ট, NFC, ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4700mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Poco, Poco F2 Pro, Poco F2 Pro price, Poco F2
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  2. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  3. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  4. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  5. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  6. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  7. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  8. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  9. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  10. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.