200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স

Poco F9 Pro ও F9 Ultra ট্রিপল রিয়ার ক্যামেরা, ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসর, ও 100W চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে।

200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স

Photo Credit: Poco

Poco F9 Pro Features a 200-megapixel triple rear camera setup

হাইলাইট
  • Poco F9 সিরিজ হল পোকোর প্রথম 200MP ক্যামেরাযুক্ত স্মার্টফোন
  • Poco F9 Pro এবং Poco F9 Ultra ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসর পেয়েছে
  • Poco F9 সিরিজে 185Hz ডিসপ্লে ও 100W চার্জিং সাপোর্ট আছে
বিজ্ঞাপন

Poco F9 সিরিজ মঙ্গলবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল। এই সিরিজের অধীনে Poco F9 Pro এবং Poco F9 Ultra আত্মপ্রকাশ করেছে। উভয় স্মার্টফোনে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। Poco F9 সিরিজ হল পোকোর সর্বপ্রথম 200MP ক্যামেরাযুক্ত ফোন। দুই মডেলেই Bose-এর টিউন করা স্পিকার এবং 100W চার্জিং সাপোর্ট আছে। Poco F9 Ultra ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে রান করে। এটি 185Hz ডিসপ্লের সঙ্গে এসেছে। Poco F9 Pro-তেও হাই-পারফরম্যান্স Snapdragon 8 Elite Gen 5 V Series চিপসেট রয়েছে। ডিভাইসে 3D IceLoop কুলিং সিস্টেম পাওয়া যাবে।

Poco F9 Pro স্পেসিফিকেশন ও দাম

Poco F9 Pro একটি 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 185 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 2,200 নিট ব্রাইটনেস (HBM), HDR10+, ও ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 প্রি-ইনস্টলড আছে।

পোকো এফ9 প্রো মডেলের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.68 অ্যাপারচার-সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা 2.5x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। পিছনের ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

পোকোর এই ফোনের সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এটিও 4K ভিডিও শুট করতে পারে। স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর চালিত এই ডিভাইস 12 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 512 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটিতে 100W ফাস্ট চার্জিং, 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং, এবং 50W ওয়্যারলেস চার্জিং-সহ 6,330mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Poco F9 Pro-এর বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 699 ডলার (প্রায় 66,000 টাকা)। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এসেছে 769 ডলারে (প্রায় 73,000 টাকা)। এটি অরোরা গ্রীন, ব্ল্যাক, ও হোয়াইট কালার অপশনে উপলব্ধ।

Poco F9 Ultra স্পেসিফিকেশন, ফিচার্স, দাম

পোকো এফ9 আল্ট্রা 12-বিটের 6.9 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে। এতে 185 হার্টজ রিফ্রেশ রেট, 2,200 নিট HBM ব্রাইটনেস, 68 বিলিয়ন কালার, 480 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডিসি ডিমিং, ডলবি ভিশন, HDR10+, ও 2,608 x 1,200 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট আছে। ফোনটি 8,050mAh ব্যাটারি পেয়েছে। এটি 100W ওয়্যার্ড হাইপারচার্জ ও 50W ওয়্যারলেস হাইপারচার্জ সাপোর্ট করে।

পোকোর নতুন ফোনে ট্রিপল ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরায় 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে। এর সঙ্গে 50 মেগাপিক্সেল আল্ট্রওয়াইড লেন্স, ও 5x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের।

Poco F9 Ultra-র ফিচার্সের মধ্যে রয়েছে IP68 রেটিং,  VisionBoost D8 চিপসেট, ভেপার চেম্বার কুলিং, 185 ফ্রেম প্রতি সেকেন্ডে গেমিং, ওয়েট টাচ, ডুয়াল স্পিকার, ইন্ডিপেন্ডেন্ট সাবউফার, ইত্যাদি। ফোনের বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 799 ডলার (প্রায় 76,000 টাকা)।

কোম্পানি 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 949 ডলার (প্রায় 90,080 টাকা) ও 1,199 ডলার (প্রায় 1,13,810 টাকা) রেখেছে। । শাওমি অনলাইন স্টোরের মাধ্যমে Poco F9 সিরিজের দুই ফোনের গ্লোবাল সেল শুরু হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  2. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
  3. Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
  4. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  5. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  6. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  7. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  8. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  9. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  10. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »