Poco M2 Pro সম্পর্কে সামনে এল নতুন তথ্য

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 8 মে 2020 17:33 IST
হাইলাইট
  • Poco M2 Pro-তে Snapdragon 720G চিপসেট থাকতে পারে
  • ভারতে লঞ্চ হতে পারে এই ফোন
  • এখনও কিছু জানায়নি Xiaomi

শীঘ্রই লঞ্চ হতে পারে Poco M2 Pro

Poco M2 Pro লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে চিনের কোম্পানিটি। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে ‘gram' ছদ্মনামে কোম্পানির মধ্যে এই ফোনকে ডাকা হচ্ছে। ফ্ল্যাগশিপ ফোনের পরিবর্তে মিডরেঞ্জ সেগমেন্টেই ভারতে আসবে এই ফোন। চলতি বছরেই Poco X2-র হাত ধরে ভারতের বাজারে প্রত্যাবর্তন করেছিল বেজিংয়ের সংস্থাটি। মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro। সেই ফোনের সঙ্গে Poco M2 Pro'র একাধিক সামঞ্জস্য রয়েছে।

সম্প্রতি XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে M2003J6CI মডেল নম্বরে ‘gram' কোডনেমে Poco M2 Pro তৈরি করছে কোম্পানির কর্মীরা। সম্প্রতি M2003J6A1 মডেল নম্বরে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro।

Redmi Note 9 Pro'র সঙ্গে নতুন Poco ফোনের একাধিক মিল পাওয়া গিয়েছে। Poco M2 Pro-তে Snapdragon 720G চিপসেট থাকতে পারে। Redmi Note 9 Pro-তে একই চিপসেট দিয়েছিল Xiaomi।

চলতি বছর Redmi K30'র নাম বদলে ভারতে লঞ্চ হয়েছিল Poco X2। তাই Redmi Note 9 Pro'র নাম বদলে বিশ্বের একাধিক দেশে Poco M2 Pro লঞ্চ করতে পারে Xiaomi।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

যদিও Poco M2 Pro নিয়ে এখনও উচ্চবাচ্য করেনি কোম্পানিটি। যদিও শীঘ্রই বিভিন্ন দেশে এই ফোন লঞ্চ করতে পারে চিনা সংস্থাএটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Poco M2 Pro specifications, Poco M2 Pro, Poco, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  2. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  3. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  4. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  5. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  6. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  7. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  9. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  10. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.